মধুবালাকে কেন ফিরিয়ে দিয়েছিলেন দিলীপ কুমার?

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম

ভালোবাসা দিবসে জন্ম নিয়েও ভালোবাসা পাননি তিনি। পৃথিবীকে যিনি শিখিয়ে গিয়ে ছিলেন 'পেয়ার কিয়া তো ডারনা কেয়া' তিনিই কেন চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দিয়েছিলেন? আর আক্ষেপ নিয়ে বলেছিলেন ‘আমার রাজকুমার তার রাজকন্যা খুঁজে পেয়েছে’। বলছি ভালোবাসার কাছে ব্যক্তিত্বকে বলি না দেয়া সৌন্দর্য্যের সেই দেবী মধূবালার কথা। 

তার চাহনেওয়ালা কে ছিলেন না! পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোও খুন হয়েছিলেন তার মায়াবি হাসিতে। তাই তো মধুবালাকে এক নজর দেখতে প্রায়ই ছুটে যেতেন শুটিং স্পটে। দিয়েছিলেন বিয়ের প্রস্তাব! শুধু কি ভুট্টো, এসেছিলেন চীনের প্রধানমন্ত্রী, সৌদির বাদশাহ সহ আরো রথিমহারথীরাও ।

কিন্তু কাউকে পারোয়া করেননি মায়াবী হাসির অনন্য সুন্দরী মধুবালা । কারণ তার মন যে মজে ছিলো ভারতে আরেক প্রখ্যাত অভিনেতা দীলিপ কুমারের প্রেমে। মধুবালা-দিলীপের প্রেমের শুরুটা হয় ‘তারানা’ ছবির  সেটে । ভালোই চলছিল তাদের প্রেম কিন্তু হঠাৎ বাধ সাধল তার মধুবালার বাবা ।  

মেয়ের ব্যক্তি জীবন নিয়ন্ত্রণ করতে চাইতেন বলে অভিযোগ ছিল দিলীপ কুমারের। এমন কথাও প্রচলন আছে যে, মধুবালাকে পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতেও বলেছিলেন তিনি। বাবা- প্রেমিকের দ্বন্দে অনেকটা দিশেহারা হয়ে পড়েছিলেনে মধুবালা। বেজেছিলো বিচ্ছেদের সুর।

মধুবালা যখন বুঝতে পেরেছিলেন যে দিলীপ কুমার তাকে বিয়ে করবেন না, তখন তিনি কিশোর কুমারকে বিয়ে করেছিলেন। তার এটা প্রমাণ করার ছিল যে, তিনি যে কোনও পুরুষকে বিয়ে করতে পারেন। কিশোর কুমারে সঙ্গে মধুবালার পরিচয় ছিলো অল্প কিছুদিনের এই অল্পদিনেই তিনি আপন করে নিয়েছিলেন মধুবালাকে। হৃদপিন্ডে ছিদ্র যেনেও বিয়ে করেন তাকে।  

যদিও কিশোর কুমারের জীবনী 'কিশোর কুমার দ্য আল্টিমেট বায়োগ্রাফি'-তে অনিরুদ্ধ ভট্টাচার্য এবং পার্থিব ধর মধুবালার ছোটবোন মধুরকে উদ্ধৃত করে বলেছেন, ডাক্তার যখন কিশোরকে বললেন যে মধুবালার হাতে খুব বেশি দিন আর নেই, তখন তিনি তাকে কার্টার রোডের ফ্ল্যাটে সরিয়ে দেন। 

সেই সঙ্গে একটি চালকসহ গাড়িও দিয়ে দেন তিনি। চার মাসে একবার মধুবালার সঙ্গে দেখা করতেন কিশোর কুমার। এমনকি মধুবালার ফোনও রিসিভ করতেন না গায়ক। তবে কিশোর কুমারের ছেলে অমিত কুমার এর ঠিক বিপরীত বয়ান দিয়েছেন মধুবালা আর তার বাবার সম্পর্ক নিয়ে।

এদিকে দিলীপ কুমার যখন সায়রা বানুকে বিয়ে করতে চলেছিলেন, তখন মধুবালা দিলীপ কুমারের সাথে একটিবার দেখা করতে চান। দেখা হয়েছিলো তাদের। দুর্বল শরীর নিয়ে দিলীপ কুমারকে বলেন, আমার রাজকুমার তার রাজকন্যা খুঁজে পেয়েছে। 

ভাঙা প্রেম, অসুখী দাম্পত্য জীবনের বোঝা নিয়ে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি না ফেরার দেশে পারি দেন বলিউডের সর্বকালের সেরা ‘সুন্দরী’ মধুবালা। মধুবালার কবরে অবশ্য ফুল দিয়েছিলেন দীলিপ কুমার।

একাত্তর/এসি
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর