বুর্জ খলিফাতে শাকিবের ঈদের ছবির ট্রেলার!

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১০:১৩ পিএম

ঈদুল ফিতরের দিন ঠিক হতে এখন দুই সপ্তাহ বাকি থাকলেও, ঈদের সিনেমা নিয়ে শুরু হয়ে গেছে ভীষণ তোড়জোড়। বছরজুড়ে ঢাকাই সিনেমার ব্যবসা নেই বললেই চলে। একমাত্র দুই ঈদেই খানিকটা সাফল্যের দেখা মেলে। তাই সবাই অপেক্ষা করেন ঈদের জন্য। প্রতি বছরের মতো এবারও ঈদের সময় প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় একাধিক সিনেমা।

তবে কোন কোন সিনেমা মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। ঈদ সামনে রেখে অনেক নির্মাতাই তাদের সিনেমা মুক্তির খবর জানিয়েছেন। ঈদের সময়েই মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’। জানা গিয়েছে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হবে এই সিনেমার ট্রেলার।

সিনেমাটিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। হিমেল আশরাফ জানান, শাকিব খান তার সেরাটা দিয়েছেন এ সিনেমায়। ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা তাদের। ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছে রাজকুমার সিনেমাটির।

শুধু ‘রাজকুমার’ নয়, সেই সঙ্গে শাকিব খানের অভিনীত ‘দরদ’ সিনেমার প্রচারও হবে বুর্জ খলিফায়। কিন্তু এই আয়োজনের ব্যয় নিয়েই এখন আলোচনা তুঙ্গে। কারণ, বিশ্বের অন্যতম ব্যয়বহুল হোটেলের একটি হলো দুবাইয়ের অন্যতম ল্যান্ডমার্ক বুর্জ খলিফা।

সেখানেই প্রকাশ্যে আসতে যাচ্ছে রাজকুমার সিনেমার ট্রেলার। আসছে ২৮ তারিখে শাকিবের জন্মদিন। সেদিনই আকাশচুম্বী বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার দেখানো হবে বলে জানা গেছে। ইফতার উইথ টিম রাজকুমার- শিরোনামে রাজধানীতে এক অনুষ্ঠানে এ খবর জানা যায়।

সিনেমার প্রযোজক আরশাদ আদনান জানান, ট্রেলার দেখানোর সঙ্গেই শাকিবকে জানানো হবে জন্মদিনের শুভেচ্ছা। অন্যদিকে, শাকিব অভিনীত ‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য মামুনও জানিয়েছেন তিনিও ওই সিনেমার প্রচার করতে চান বুর্জ খলিফায়।

বুর্জ খলিফায় যে কোনও সিনেমা কিংবা বিজ্ঞাপন প্রচার করার জন্য কত টাকা ব্যয় হয়? এমন প্রশ্ন ঘোরপাক খায় অনেকের মনেই। জানা গিয়েছে, ১৬৩ তলা বুর্জ খলিফায় একটি বিজ্ঞাপন বা সিনেমার প্রচার চলানোর জন্য খরচ হয় আড়াই লাখ দিরহাম থেকে প্রায় এক মিলিয়ন দিরহাম পর্যন্ত।

এর পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লাখ টাকা থেকে শুরু করে প্রায় তিন কোটি টাকা পর্যন্ত। সেই সঙ্গে জানা গেছে, বিভিন্ন বিজ্ঞাপন কিংবা সিনেমা প্রচারের খরচের হিসাব নির্ধারণ করে ‘বুর্জ খলিফা ইন ইমার’। সময় ও দিনের হিসাব করে এই টাকা নিয়ে থাকে তারা।

সেখানে এই প্রচার চালানোর পুরো কাজ করে দুবাই ভিত্তিক মার্কেটিং এজেন্সি ‘মুলেন লো মেনা’। যেদিন ওই প্রচার করা হবে তার চার সপ্তাহ আগে টাকা জমা করতে হয়। সেদিনই, প্রচারের কনটেন্ট জমা দিতে হয়। ওই প্রচার চালানোর সময় ডিসপ্লেতে মিউজিক যোগ করাও যায়।

এআরএস
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর