পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন রণবীর

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:১৯ পিএম

বলিউডের দারুণ জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এই তারকা দম্পতির ঘরে আসছে নতুন সদস্য। কিছুদিন আগেই দীপিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন।

এ বছরের সেপ্টেম্বরে এই বলিউড নায়িকা সন্তানের জন্ম দিতে চলেছেন। তাই তিনি বিরতি নিতে চলেছেন। তবে এ সময়ে দীপিকা আর সন্তানের পাশে নাকি পুরোপুরি থাকতে চান বলে তিনি দীর্ঘদিনের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন।

দীপিকা তার হাতের সব কাজ মোটামুটি সেরে ফেলেছেন। এদিকে রণবীরও এখন ছুটির মেজাজে। প্রায় এক বছরের লম্বা বিরতি নিতে চলেছেন তিনি। এ সময়ে দীপিকা এবং সন্তানের সঙ্গে সময় কাটাতে এবং তাদের দেখভালে নিজেকে ব্যস্ত রাখতে চান রণবীর সিং।

আগামী বছর রণবীর সিং ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাতে চলেছেন। তার হাতে আছে ‘বৈজু বাজওয়া’, ‘ডন থ্রি’, ‘শক্তিমান’ ও একটি অ্যাকশনধর্মী ছবি। রণবীরকে আগামী দিনে ফারহান আখতারের ‘ডন থ্রি’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে তার সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা আদভানি। এ ছাড়া রণবীরকে দেখা যাবে আদিত্য ধরের এক অ্যাকশনধর্মী ছবিতে।

‘শক্তিমান’ ছবিতে আছেন এই বলিউড সুপারস্টার। এদিকে দীপিকার আসন্ন ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। এই ছবিতে তার সঙ্গে আছেন অমিতাভ বচ্চন আর প্রভাস। রোহিত শেট্টির ‘সিংঘাম এগেইন’ ছবিতে আসতে চলেছেন দীপিকা। এ ছবিতে তার লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসে গেছে।

২০১৮ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন বলিউডের এই পাওয়ার কাপল। পাঁচ বছরের দাম্পত্যের পর জীবনের এই নতুন অধ্যায় সন্তানের আগমন নিয়ে খুবই উচ্ছ্বসিত তারা।

এনএন
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর