‘তুফান’ হয়ে আসছেন শাকিব খান!

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৭:১৮ পিএম

নানা সময় নানা রূপে ঢালিউডের রুপালি পর্দায় ঝড় তুলেছেন কিং খান খ্যাত সুপারস্টার শাকিব খান। এবার ঈদে দর্শকের সামনে আসছেন তিনি গ্যাংস্টার রূপে।

লম্বা চুল, দাঁড়ি ভরা গাল, চোখে সানগ্লাস, চেয়ারে বসে ঠোঁটে জ্বলন্ত সিগারেট, গলায় লকেট, আঙুলে লাল-কালো পাথরের দুটি আংটি। আর পাশেই পায়ের কাছে রাখা মেশিন গান। এ যেন গ্যাংস্টার। বুধবার, ২৭ মার্চ বিকেলে এমন লুকেই হাজির হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে। এই সিনেমার ফার্স্ট লুকেই গ্যাংস্টার লুকে ধরা দিয়েছেন কিং খান। 

বৃহস্পতিবার, ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। এ উপলক্ষে শাকিবিয়ানদের উন্মাদনার শেষ নেই। আর এই উন্মদনার মাত্রা আরও বাড়িয়ে দিল অভিনেতার ‘তুফান’র লুক।

সামাজিকমাধ্যমে সিনেমাটির অফিসিয়াল ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন নির্মাতা রায়হান রাফী। ক্যাপশনে তিনি লেখেন, জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা সুপারস্টার শাকিব খান। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

শাকিব খানও সামাজিকমাধ্যমে সিনেমাটির অফিসিয়াল ফার্স্টলুক শেয়ার করেছেন। এতে তিনি লেখেন, ‘তুফান’, লোডিং। মোস্ট ওয়ান্টেডের ফার্স্ট লুক।

পোস্টার প্রকাশের পর ধারণা পাওয়া গেল, ‘তুফান’ র মাধ্যমে গ্যাংস্টারের চরিত্র রূপদান করতে চলেছেন শাকিব খান! মুহূর্তেই এই লুক পোস্টারটিও সামাজিকমাধ্যমে ছড়িয়েও যায়। প্রশংসায় ভাসছে শাকিব খানের নতুন এই লুক। 

চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘তুফান’। শিগগিরই ভারতের রামুজি ফিল্ম সিটিতে এর দৃশ্যধারণের কথা রয়েছে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সেটের কিছু ডামি স্থিরচিত্র, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেপ্রেমীরা।

‘তুফান’ - এ শাকিবের বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে। নেতিবাচক চরিত্রে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত।

ঢাকাই সিনেমায় একচেটিয়া দখল এই সমালোচিত-আলোচিত সুপারস্টার শাকিব খানের। একেক সময় একেক চমক নিয়ে তিনি হাজির হন দর্শক-ভক্তদের মাঝে।   

এনএন
অবশেষে গুঞ্জনই সত্য হলো। প্রকাশ্যে এলো শাকিব খান ও শবনম বুবলীর ছেলের ছবি।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাকিব ও বুবলী দুজনের পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেন, মা-বাবা হয়েছেন তারা।এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর