বুবলী-শাকিবের সন্তানের ছবি প্রকাশ, বয়স আড়াই বছর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯ পিএম

অবশেষে গুঞ্জনই সত্য হলো। প্রকাশ্যে এলো শাকিব খান ও শবনম বুবলীর ছেলের ছবি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাকিব ও বুবলী দুজনের পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেন, মা-বাবা হয়েছেন তারা।

এই তারকা জুটির পুত্র সন্তানের বয়স আড়াই বছর। নাম শেহজাদ খান বীর।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে মা হয়েছেন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

image


সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান।

পারিবারিক সূত্রটি বলছে, ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিং করেন।

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন বুবলী। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। হ্যাশট্যাগে জানান, যুক্তরাষ্ট্রের স্মৃতি।

image


পরে আজ সন্ধ্যায় ‘চাদর’ সিনেমার শুটিং স্পটে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে...। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাবো!’

সর্বশেষ জানা গেল- আজ দিনের যেকোন সময়ে শাকিব খান ও বুবলীর কাছ থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুকের মাধ্যমে তাদের সন্তান শেহজাদ খানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানা যেতেও পারে। তবে, সেজন্য অপেক্ষা করতে হবে পুরোদিন!

একাত্তর/আরএ

অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায়।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামির ৬৭তম আসর।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর