ব্রিটিশ পার্লামেন্টে আসিফ-অনুরাধার গান অবমুক্ত

আপডেট : ১৬ মে ২০২৪, ০৩:১৩ পিএম

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও উপমহাদেশের প্রখ্যাত প্লে-ব্যাক সিঙ্গার অনুরাধা পৌডওয়ালের নতুন গান, ‘চিরদিনের জীবন সঙ্গিনীর’ আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলো যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে। গানটির গীতিকার কবির বকুল আর সুর করেছেন ব্রিটিশ এশিয়ান শিল্পী রাজা কাশেফ।

সিমা মালহোত্রা এমপি ও সঙ্গীত শিল্পী দম্পতি রাজা কাশেফ ও রুবায়াত জাহানের আমন্ত্রনে বুধবার হাউজ অব কমন্সের কমিটি রুমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ড তারিক আহমেদসহ ব্রিটিশ এশিয়ান কমিউনিটির বিশিষ্টজনরা। অনুষ্ঠানে অনুরাধা পৌডওয়াল, আসিফ আকবর, শিল্পি রাজা কাশেফ ও রুবায়াত জাহানের মোট তিনিট মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়।

বলিউডে প্লে-ব্যাক শিল্পী হিসেবে অভিষেক প্রসঙ্গে আসিফ আকবর একাত্তরকে বলেন, যে বয়সে মানুষ গান থেকে সরে যায় তিনি সেই বয়সে বলিউডে গান গাওয়া শুরু করেছেন, তাই বলিউডের যাত্রা ভালো হবে বলেই মনে করেন তিনি।

মেলোডিয়াস ডুয়েট এ গানটির ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। আসিফের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে ভারতীয় সংগীতের কিংবদন্তি এ আর রাহমান স্টুডিও, যশরাজ ফিল্ম স্টুডিওতে গানটির রেকর্ডিং ও হাউস অব কমন্সে অনুষ্ঠান সবকিছু ব্যবস্থাপনা করেছেন রাজা কাশেফ ও রুবাইয়াত জাহান।

গানটির কাস্টিং আসিফ আকবর ও সাবাহ বশির। ভারতীয় সংগীতের কিংবদন্তি এ আর রাহমানের প্রায় ১৫ হাজার স্কয়ার ফিটের কে এম স্টুডিওতে গান গেয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর ইতোমধ্যে বলিউডে একটি হিন্দি সিনেমায় গান করে যাত্রা শুরু করেছেন।

রেকর্ডিংয়ের সময় তাৎক্ষণিক আরেক গানের অফার পান। দেশে ফিরে আসার পর পেয়েছেন আরও কয়েকটি গানের অফার। সে জন্য লন্ডন থেকে ফিরে আবার ২৫ মে যাচ্ছেন মুম্বাইতে।

কণ্ঠশিল্পী আসিফ আকবরের এটি তৃতীয় গান, যা ভারত থেকে মুক্তি পাবে। ২১ বছর আগে ভারতের আরেক নন্দিত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ডুয়েট করেছিলেন আসিফ। সফল গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গেও গান করেছেন। পাঁচ বছর আগে ভারতে আসিফের প্রথম একক গান মুক্তি পায়। ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন কণ্ঠশিল্পী আসিফের গানে মুগ্ধ হয়ে তার জন্য গানও লিখেছিলেন।

এআর
পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শাফিন আহমেদ মারা গেছেন।  বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ...
মা নাম রেখেছিলেন জন উইনস্টন লেনন। ব্রিটেনের জাতীয় নেতা উইনস্টন চার্চিলের থেকে অনুপ্রাণিত হয়েই ছেলের এই নাম রেখেছিলেন মা জুলিয়া।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর