এবার শিল্পী সমিতির সদস্য পদও হারালেন জায়েদ খান

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৫:২৯ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।  

রোববার (২ এপ্রিল) বিকেলে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

সাদিক জানান, আজকের মিটিংয়ে উপস্থিত কার্যকরী পরিষদের সবাই তার সদস্যপদ স্থগিতের ব্যাপারে হাত উঁচু করে সম্মতি জানিয়েছেন। পরে উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হবে।

তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে আপত্তিকর কথা বলেছেন জায়েদ খান। এ ব্যাপারে তাকে চিঠি দিয়ে ৭-১০ দিনের ভেতরে এর উত্তর দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি।

এদিকে, শুধু জায়েদ খান নন, আলাদা দুটি চিঠি পাঠিয়ে শিল্পী সমিতির নির্বাচিত সহ-সভাপতি চিত্রনায়ক রুবেল এবং কার্যনির্বাহী সদস্য অভিনেত্রী সূচরিতাকেও তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের সই করা ওই চিঠিতে রুবেল ও সূচরিতার বিরুদ্ধে অভিযোগ, শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পর পর তিনটি মিটিংয়ে তারা অনুপস্থিত ছিলেন এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজেও তাদের দেখা মেলেনি।


একাত্তর/এসি

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ভারতীয় বিনোদন জগতের অন্যতম শীর্ষ সংগঠন- সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন বা শিল্পী সমিতিতে লেগেছে বিরাট আগুনে হাওয়া! সংগঠনের সভাপতি পুনম ধীলন এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি পদ্মিনী কোলহাপুরের...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর