দেশের হলে বলিউডের ছবি

লাভের টাকায় ভাগ চান নিপুণ, ছবি মুক্তির দাবি জায়েদের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৯:১২ এএম

দেশের হল বাঁচাতে বলিউডের ছবি মুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখন শিল্পী সমিতি ও অভিনয় শিল্পীদের মধ্য থেকে দুটি দাবি সামনে এসেছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা নিপুণ হিন্দি ছবি আমদানির পক্ষে মত দিয়েছেন। তবে এখানে তিনি জুড়ে দিয়েছেন একটি শর্ত। তা হলো- মুনাফার ১০ শতাংশ টাকা শিল্পী সমিতিকে দিতে হবে।

অপরদিকে অভিনয় শিল্পীদের মধ্য থেকে চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছেন আরেক দাবি। তিনি বলেছেন, যদি বলিউডের ছবি দেশের হলে চালানো হয় তাহলে তার ছবিও ভারতে মুক্তি দিতে হবে।

সম্প্রতি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিকে কেন্দ্র করে হল মালিকরা দেশে হিন্দি ছবি আমদানি করে দেখানো সুযোগ চেয়েছেন।

তবে সাফটা চুক্তি থেকে জানা গেছে,  কলকাতার ছবি আমদানি হলেও বলিউডের সিনেমা মুক্তি নিয়ে জটিলতা রয়েছে। 

image


এদিকে দেশে বলিউডর ছবি মুক্তি পেলে লাভের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতিকে- এমন দাবি জানিয়ে সমিতির নেতা নিপুণ সংশ্লিষ্টদের কাছে একটি লিখিত প্রস্তাবও দিয়েছেন। 

তার ভাষ্যমতে, এতে সমিতির তহবিল বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্য ব্যয় করা হবে। 

নিপুণ বলেছেন, দেশে ইংরেজি ছবির সঙ্গে প্রতিযোগিতা করে বাংলা ছবিগুলো চলছে। তাহলে হিন্দি ছবি কেন মুক্তি পাবে না?

আরও পড়ুন: ‘পাঠান’ ঝড়ে ওলটপালট বলিউডের রেকর্ড বাক্স

এদিকে নিজের ছবি ভারতে মুক্তি দিলে দেশে হিন্দি ছবি প্রদর্শনের মত দিয়েছেন জায়েদ খান। তবে তিনি এও বলেছেন, আমি প্রথম থেকেই হিন্দি ছবি মুক্তি দেওয়ার পক্ষে ছিলাম না, এখনো নেই। 

তার মতে, হিন্দি ছবি আমদানির ফলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে। হিন্দি ছবি মুক্তি দিলে আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।


একাত্তর/এসি

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর