কোপার ফাইনাল কাঁপাতে আসছেন শাকিরা

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৭:২২ পিএম

জনপ্রিয় পপ তারকা শাকিরা সঙ্গে ফুটবলের রয়েছে নাড়ির সম্পর্ক। যেখানেই ফুটবলে সেখানেই তিনি। বিয়েও করেছিলেন স্প্যানের তারকা এক ফুটবলারকে। বিশ্বকাপ ফুটবলে একাধিক আসরে মঞ্চ মাতানোর পাশাপাশি থিম সং গাওয়ার বিরল রেকর্ডও রয়েছে শাকিরার। তবে এই প্রথমবার তাঁকে দেখা যাবে কোপা আমেরিকার মঞ্চে। লাতিন বিশ্বকাপ হিসাবে পরিচিত এই আসরের ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা।

কলম্বিয়ান গায়িকা শাকিরা সুপার বোল এবং তিনটি বিশ্বকাপের মতো বড় বৈশ্বিক আসর কাঁপানোর পর, এবার কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন তিনি।  ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এরিমধ্যে সেই ফাইনালে জায়গা করে নিয়েছে মেসির আর্জেন্টিনা। আরেকটি দলের নাম জানা যাবে বুধবার।

এই ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতাতে দেখা যাবে পপ তারকা শাকিরাকে। লাতিন আমেরিকার আমেরিকার ফুটবল নিয়ান্তা মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কনমেবল প্রধান আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, শাকিরা একজন অসাধারণ গায়িকা; যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে রাখেন। আমরা নিশ্চিত, তিনি কোপা আমেরিকার ফাইনালও মাতিয়ে রাখবেন।

এবারের কোপা আমেরিকার থিম সং শাকিরাই গেয়েছেন। এবার সেই গান ফাইনালের মঞ্চেও গাইবেন তিন। অন্যদিকে, চলতি বছরের মার্চ মাসে শাকিরা তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘লা মুজেরেস ইয়া নো লোরান’ মুক্তি দেন। তার অ্যালবামটি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

এনএন
ফুটবল বিশ্বের মহাতারকা পেলের মৃত্যুতে শোক জানিয়ে বিপাকে পড়ছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। শোক প্রকাশ করে কটাক্ষের মুখে পড়েন তিনি।মধুমিতা ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ করেছেন। এ কারণে...
ফুটবলের সঙ্গে কলম্বিয়ান পপতারকা শাকিরার সম্পর্ক অনেক পুরনো। একসময় সংসার করেছেন স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে। এছাড়াও ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে দুনিয়া মাতিয়েছে তার হিপস ডোন্ট...
দরজায় কড়া নাড়ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উত্তেজনা। বাংলাদেশেও পছন্দের দল ও খেলোয়াড়দের ভক্ত রয়েছেন। কেউ সমর্থন করছেন আর্জেন্টিনা, কেউবা ব্রাজিল। তবে এর...
রিয়ালিটি শো দিয়ে লাইম লাইটে আসলেও ব্যালি নৃতের সঙ্গে প্রাচ্য ও প্রশ্চাত্যের মেলবন্ধন ঘটিয়ে রাতারাতি জনপ্রিয় তারকায় হয়ে উঠেন নোরা ফাতেহি। হিন্দি সিনেমায় তার আইটেম গানগুলো সুপারহিট হওয়ায় তার...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর