শিল্পী সমিতির পদ হারাচ্ছেন পরীমনি ও একা?

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৪৯ পিএম

সাম্প্রতিক সময়ে বিতর্কে জড়িয়ে পড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই সদস্য চিত্রনায়িকা একা ও পরীমনির বিষয়ে সিদ্ধান্ত নিতে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সমিতির নেতারা। ধারণা করা হচ্ছে, বৈঠক থেকে একা ও পরীমনির সদস্যপদ সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত করা হবে। 

জানা যায়, শনিবার দুপুর ৩টায় বিএফডিসিতে জরুরী বৈঠক ডেকেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। বৈঠকে চিত্রনায়িকা পরীমনি ও নায়িকার একার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে। 

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র মোতাবেক কোনো সদস্যের বিরুদ্ধে মামলা হলে তার শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত করা হয়। সেক্ষেত্রে এই দুইজনের বিরুদ্ধে বৈঠকে স্থায়ী বা সাময়িকভাবে সদস্যপদ স্থগিত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। 

আরও পড়ুন: ছবিঘর: পরীমনির নানা রূপ

৪ আগস্ট, বুধবার রাজধানীর বনানীতে অবস্থিত বাসা থেকে পরীমনিকে আটকের পর বৃহস্পতিবার গ্রেপ্তার দেখয়ে পরীমনিকে আদালতে তোলা হয়। এসময় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের কথা জানায় বনানী থাকা পুলিশ। 

আর গত ৩১ জুলাই রামপুরার বাসা থেকে আটকের পর গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনে পৃথক মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয় চিত্রনায়িকা একা কে। 

উল্লেখিত দুই চিত্রনায়িকা পরীমনি ও একাকে গ্রেপ্তারের পর থেকেই নিরবতা পালন করছে দেশে চিত্রশিল্পীদের অভিভাবক সংগঠনটি। এক্ষেত্রে তারা দেখে-শুনে-বুঝে মতামত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই বৈঠকের আগে তাদের কেউ এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলবে না বলেও জানিয়েছে। 

একাত্তর/আরএইচ

পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর