অবশেষে শিল্পা শিরোদকারের ‘সালমান’ স্বপ্নপূরণ!

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম

একটা সময় বলিউডের পর্দা কাঁপাতেন। সংক্রামক হাসি আর দুর্দান্ত নাচের কারণে একসময় গোবিন্দার সঙ্গে জুটি হয়ে যান। শুধু গোবিন্দা নন, অনিল কাপুর, অমিতাভ বচ্চনের মতো বড় তারকাদের সঙ্গেও বেশ কাজ করেছেন এই সুন্দরী অভিনেত্রী। কেরিয়ারে উপহার দিয়েছেন অজস্র হিট ছবি। এরপরই হঠাৎ উধাও।

বলা হচ্ছে শিল্পা শিরোদকারের কথা। অনেক বছর পর আবারও ধূমকেতুর মতো হাজির তিনি। হাজিরই শুধু নয়, রীতিমতো শিরোনামে করে ঠাঁই করে নিয়েছেন। ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘দুর্নীতি’ চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করা শিল্পা এবার ফিরলেন জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস সিজন ১৮ তে।

কেন আবার ফিরে আসা? এই প্রশ্নের জবাবে শিল্পা শিরোদকার হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার ইচ্ছা ছিল সালমান খানের সঙ্গে কাজ করার। এবার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। তবে সিনেমায় নয়, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ -এর ১৮তম সিজনে দেখা যাবে সালমান ও শিল্পাকে।

৫৪ বছরেও যে শিল্পা শিরোদকারের জৌলুশে ভাটা পড়েনি। তিনি স্বপ্ন দেখেন, কোনও এক দিন ‘ভাইজান’-এর সঙ্গে পর্দা ভাগ করবেনই। শিল্পা শিরোদকারের সেই সাধ অবশেষে পূর্ণ হতে চলেছে। নিজেই একটি বিজ্ঞাপনী বার্তায় জানিয়েছেন, ‘বিগ বস ১৮’-য় তিনি আর সালমান একসঙ্গে।

নব্বইয়ের দশকে শিল্পা শিরোদকার বলিউডে ‘সোনার মেয়ে’র তকমা পেয়েছিলেন। তার নাচ, লাস্য, অভিনয় তাকে অন্যদের থেকে আলাদা করেছিলো। নম্রতা শিরোদকারের দিদি তার সময়ে মায়ানগরীতে রীতিমতো রাজত্ব চালিয়েছেন। মাঝে লম্বা বিরতি। এবার দেখা যাবে শিল্পা টু পয়েন্ট জিরো ভার্সনে।

১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘দুর্নীতি’ চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এই ছবিতে তিনি মিঠুন চক্রবর্তী ও রেখার সঙ্গে পর্দা ভাগ করে নেন। প্রথম ছবিতেই তাঁর অভিনয়ের প্রশংসা করেন সমালোচকরা। তৈরি হয় নিজস্ব পরিচিতি। এরপর একের পর এক ছবিতে কাজ করতে থাকেন শিল্পা শিরোদকার।

৯৯০ সালে অনিল কাপুরের সঙ্গে ‘কিষণ কানহাইয়া’ ছবিতে কাজ করেছিলেন শিল্পা। এই ছবিতে অনিল কাপুরের স্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে। শিল্পার ‘আদর্শ পুত্রবধূ’ চরিত্র খুব পছন্দ করেন দর্শকরা। অনিল কাপুর ছাড়াও শিল্পা তার ক্যারিয়ারে অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছেন।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া গোবিন্দা এবং চাঙ্কি পান্ডের ‘আঁখে’ আজও মানুষের প্রিয়। এই ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেন শিল্পা। গোবিন্দার বিপরীতে নায়িকার চরিত্র। গোবিন্দা ও শিল্পার রসায়নও জমে যায়। এই ছবির গানগুলোও দারুণ হিট হয়েছিল। এক দশকেরও বেশি অভিনয় জীবনে বহু হিট দিয়েছেন শিল্পা।

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর