মেট গালাতে আলো ছড়ালেন বলিউড তারকারা

আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:৪৩ পিএম

নিউইয়র্ক সিটিতে সম্প্রতি হয়ে গেলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট ‘মেট গালা’ ফ্যাশন প্রদর্শনী। ভারতীয় তারকারা এবার দ্যুতি ছড়িয়েছেন এই ইভেন্টে। এ দিন আলাদাভাবে সবার নজর কেড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জা ও কিয়ারা আদভানি। 

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এ আয়োজনের রঙিন পোশাক, তারকাদের উপস্থিতি, থিমভিত্তিক আয়োজন- সবকিছু নিয়েই আলোচনার ঝড় ওঠে সবসময়। এবারের মেট গালায় বলিউডের চার তারকার উপস্থিতি নজর কেড়েছে। 

কালো ওভারকোট, গলায় নানা রকম গয়না আর হাতে ছড়ি নিয়ে যেন এক রূপকথার জাদুকরের বেশে দেখা গেছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। তিনি যে এখনো বলিউডের কিং, ‘K’ অক্ষরের লকেট পড়ে বিশ্বকে যেন এই বার্তাই দিয়েছেন শাহরুখ।  ভোলেননি দুই হাত দু’পাশে প্রসারিত করে তার সিগনেচার পোজ দিতে। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে শাহরুখ খান গিয়েছিলেন মেট গালায়। 

সাদায় কালো পোলকা ডট দেওয়া ফিটেড গাউন পরে মেট গালায় এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পোশাকটির তিনটি ভাগ— মূল গাউন, তার উপরে একটি ফিট অ্যান্ড ফ্লেয়ার জ্যাকেট এবং তার সঙ্গে জোড়া একটি কেপ; যা কোমরের কাছ থেকে শুরু হয়ে ডানার মতো ছড়িয়ে ছিল পা পর্যন্ত। সঙ্গে হাতে কালো দস্তানা এবং মাথায় কালো রঙের বিশাল বেড়ের টুপি। গলায় পান্নার নেকলেস। প্রিয়ঙ্কার গাউনটি বানিয়েছেন ফ্রান্সের তারকা পোশাকশিল্পী অলিভিয়ার রুস্টিং। 

পোশাকে ভারতীয়দের তো বটেই, বিদেশি সংবাদমাধ্যমেরও ‘দিল’ জিতে নিয়েছেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। পাঞ্জাবের মহারাজার পোশাক পড়ে মেট গালায় হাজির হয়েছেন তিনি। পোশাকশিল্পী প্রবল গুরুংয়ের তৈরি ওই পোশাক বানানো হয়েছে পটিয়ালার শৌখিন মহারাজা ভূপিন্দর সিংহের সাজপোশাকের কথা মাথায় রেখে। হাতে তরবারি নিয়ে পাগড়ি পরা দিলজিৎ রেড কার্পেটে পা রাখতেই বিদেশি সংবাদমাধ্যমের সমস্ত ক্যামেরা নিমেষে ঘুরে যায় তার দিকে। 

মেট গালার রেড কার্পেটে হেঁটেছেন অন্তঃসত্ত্বা হালের ‘হট’ তারকা কিয়ারা আদভানিও। এদিন ভক্তদের মন জিতে নিয়েছেন তার মিষ্টি হাসি দিয়ে। মেট গালার ফ্যাশন প্রদর্শনীর জন্য কিয়ারা বেছে নিয়েছিলেন ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের পোশাক। 

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর