ঈদের সিনেমা ‘উৎসব’ পরিবার ছাড়া দেখা নিষেধ!

আপডেট : ১৫ মে ২০২৫, ০৬:৫১ পিএম

এবার বড় পর্দায় ভূত হয়ে আসছেন জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরি আর জয়া আহসান। তামিম নূরের ঈদুল আজহার চলচ্চিত্র ‘উৎসবে’ দেখা যাবে তাদের। এই সিনেমায় আরো দেখা মিলবে জাহিদ হাসান, অপি করিম, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনারসহ দেশের খ্যাতনামা সব তারকাদের। 

তবে অবশ্যই পরিবার ছাড়া এই চলচ্চিত্রটি দেখা যাবে না বলে সতর্ক করেছেন পরিচালক তানিম নূর নিজেই। চলচ্চিত্র ‘আ ক্রিসমাস ক্যারল’ থেকে উদ্বুদ্ধ হয়ে তৈরি হয়েছে ‘উৎসব’ ।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে দেখা মেলে মুখোশে আবৃত তারকাদের। ‘উৎসব’ সিনেমার ঘোষণা ও শিল্পী পরিচয় অনুষ্ঠানের জন্যই এই অভিনব সাজ। 

নির্মাতা তানিম নূর মঞ্চে আমন্ত্রণ জানাতেই উপস্থিত অতিথিদের সামনে একসঙ্গে মুখোশ খুলে স্বরূপে হাজির হন তারকারা।

তানিম নূর জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন বুননে শ্লোগান রেখেছেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ। 

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ‘উৎসব’ সিনেমাটি কেন সমাজের জন্য গুরুত্বপূর্ণ, সেই চিত্র তুলে ধরেন।

সিনেমার নাম ঘোষণার অনুষ্ঠানে ডোপ প্রোডাকশন্সের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় জানান, এটাই তার প্রথম সিনেমা। ঈদের আমেজ থাকতে থাকতে দেশের বাইরেও ছড়িয়ে দিতে চান ‘উৎসব’।

তানিম নূরের উচ্ছ্বাসের কারণেই সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন সবাই, এমনটাই জানান তারকারা। নব্বই দশকের আমেজ পাওয়া যাবে সিনেমাটিতে। 

এক সিনেমায় এতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে। এবার দেখার পালা অভিনয়ে কে কাকে ছাড়িয়ে যেতে পারেন।

 

এআরএস
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। টাঙ্গাইলসহ আশেপাশে কয়েকটি জেলাতে একসময় বেহুলা ও লক্ষ্মীন্দরের কাহিনীকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর