শেষ হলো গুঞ্জন-অপেক্ষার, মা হলেন নুসরাত

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০২:০৫ পিএম

অপেক্ষা, জল্পনা-কল্পনা আর সকল গুঞ্জনের বাতাসে জল ঢেলে দিয়ে সুখবর দিলেন টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। মা হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কলকাতার পার্কস্ট্রিটের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। 

জানা গেছে,  নুসরাত এবং তার নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। সন্তান জন্মদানের সময় নুসরাতের ইচ্ছা অনুযায়ী তার পাশে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত। 

এর আগে বুধবার (২৪ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে হাসপাতালে আনা হয় নুসরাত জাহানকে। এ সময় তার সঙ্গে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত। তিনিই নুসরাতকে ভর্তি করিয়েছেন।

image


তবে এই নবজাতের পিতৃপরিচয় এখনও লুকিয়ে রেখেছেন নুসরাত।

উল্লেখ্য, ২০১৯ সালে নিখিল জৈনকে বিয়ে করলেও নুসরাতের সংসার বছর গড়াতেই তারা আলাদা হয়ে যান। নুসরাত জানিয়েছেন, রেজিস্ট্রি করে নয়, কেবল ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন তারা। সেজন্য আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের প্রয়োজন বোধ করেননি এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন নিখিল। সেটি এখনো চলমান রয়েছে।

একাত্তর এসি

ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর