মৌসুমীর জন্মদিনে ওমর সানীর আবেগঘন পোস্ট

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

বাংলা সিনেমার প্রিয় মুখ, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আজ পা দিলেন জীবনের ৫২তম বছরে। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন এই নায়িকা। চিরচেনা হাসি, মায়াবী চোখ আর পর্দায় সাবলীল অভিনয়ে তিনি জয় করে নিয়েছেন কোটি দর্শকের ভালোবাসা।

শুধু অভিনয় নয়, তিনি পরিচালক ও প্রযোজক হিসেবেও সফলতা অর্জন করেছেন। পারিবারিক জীবনে অভিনেতা ওমর সানীর সঙ্গে তার দাম্পত্য জীবনও বিনোদন জগতের অন্যতম প্রিয় জুটি হিসেবে পরিচিত।

চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন সব সময়ই বিশেষ কিছু অভিনেতা ওমর সানীর কাছে। কিন্তু গত দুই বছর ধরে দিনটি ঘটা করে উদ্‌যাপন করতে পারছেন না এই ঢালিউড অভিনেতা। কারণ, মৌসুমী এখন যুক্তরাষ্ট্রে, ওমর সানী দেশে। এবারের জন্মদিনেও পাশে নেই মৌসুমী।

দূরে থাকলেও ফেসবুকে ভালোবাসা জানিয়ে ওমর সানী লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।

১৯৭৩ সালের এই দিনে খুলনা জেলায় জন্ম নেন মৌসুমী। তার বাবা নাজমুজ্জামান মনি এবং মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনয় ও গানের প্রতি প্রবল আগ্রহ ছিল তার। স্বপ্ন পূরণের পথে তিনি অংশ নিয়েছিলেন জনপ্রিয় আয়োজন ‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতা’-তে এবং বিজয়ী হন। এরপরই টেলিভিশনের বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

চলচ্চিত্রে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের জগতে পা রাখেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। দর্শকদের উপহার দিয়েছেন একের পর জনপ্রিয় ছবি। বেশ অল্প সময়ের মধ্যেই 'দোলা', 'অন্তরে অন্তরে', 'দেনমোহর', 'স্নেহ' এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে আলাদা একটা জায়গা করে নেন তিনি। এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী।

দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায় লিখিয়েছেন নাম। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন ‘মেহের নিগার’। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন।

উল্লেখ্য, অসহায় মানুষের জন্য কাজ করতে 'মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন' নামে তার একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ইউনিসেফের শুভেচ্ছাদূতও হয়েছিলেন। ২০২৩ সাল থেকে নিউইয়র্কে অবস্থান করছেন। স্বামী অভিনেতা ওমর সানী বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও অভিনেত্রীর মা অসুস্থ হওয়ায় দীর্ঘ ২ বছর যুক্তরাষ্ট্রেই মায়ের সেবাযত্ন করছেন প্রিয়দর্শিনী এ নায়িকা।

এআরএস
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
সুপারস্টার নায়িকা শাবনূরের বিপরীতে ‘গোলাম’ সিনেমায় প্রথম অভিনয় করেন শাকিব খান ২০০০ সালে। একই বছর ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শাকিব খান। এই সিনেমাটি...
ঢাকাই সিনেমার নতুন জুটি চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা বুবলীকে নিয়ে দুটি সিনেমা নির্মাণ করেছেন প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। তবে সিনেমা দুটির একটিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি। ঈদে...
ঈদ আনন্দের একটা অংশ হলো, হলে গিয়ে ঈদের সিনেমা দেখা। কোথায়, কোন হলে, কী সিনেমা দেখা হবে, তা আগে থেকেই সিনেমাপ্রেমীদের পরিকল্পনার মধ্যে থাকে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর