আট ঘণ্টার কর্মদিবসে অটল দীপিকা পাডুকোন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

২০২৫ সালটি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কর্মজীবনের জন্য এক তাৎপর্যপূর্ণ বছর। কাজের পাশাপাশি তিনি এই বছর নারী শিল্পীদের জন্য আট ঘণ্টার কর্মদিবস নির্ধারণের পক্ষে সরব হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি অভিনেত্রী আবারও এই বিষয়ে তার দৃঢ় মতামত প্রকাশ করেছেন, যেখানে তিনি তুলে ধরেছেন কীভাবে ‘ওভারওয়ার্কিং’ বা অতিরিক্ত কাজ করাকে স্বাভাবিক বলে গণ্য করা হয় এবং কেন এই ধারণা পরিবর্তন করা জরুরি। এনিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সঙ্গে খোলাখুলি কথা বলেছেন দীপিকা।

ফ্যাশন সাময়িকী ‘হার্পার্স বাজার’ -এর সাথে কথোপকথনে দীপিকা পাড়ুকোন বিশেষ করে নতুন মায়েদের কর্মক্ষেত্রে ফেরা প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, নতুন মায়েরা যখন কাজে ফেরেন, তখন তাদের সমর্থন করা উচিত, মা হবার পর এই বিষয়টি আমি এখন গভীরভাবে অনুভব করি। এটি এমন একটি বিষয় যার উপর আমি ফোকাস করতে চাই। মাতৃত্ব আমার জীবনকে বদলে দিয়েছে।

অতিরিক্ত কাজ করার সংস্কৃতি প্রসঙ্গে দীপিকা বলেন, আমরা অতিরিক্ত কাজের বিষয়টিকে স্বাভাবিক করে তুলেছি। আমরা ‘বার্নআউট’ বা নিঃশেষিত হওয়াকে প্রতিশ্রুতি বলে ভুল মনে করি। মানবদেহ ও মনের জন্য দিনে আট ঘণ্টা কাজই যথেষ্ট। আপনি যখন সুস্থ থাকবেন, তখনই আপনার সেরাটা দিতে পারবেন। কাজের কারণে ক্লান্ত একজন ব্যক্তিকে কাজে ফিরিয়ে এনে বা ধরে রেখে কারও কোনো লাভ হয় না।

নিজের অফিসে কঠোর নীতি

নিজের ব্যক্তিগত অফিসের কর্মপরিবেশ সম্পর্কে দীপিকা জানান, তার অফিস কঠোরভাবে পাঁচ দিন এবং আট-ঘণ্টার কর্মনীতি অনুসরণ করে। তিনি বলেন, আমার নিজের অফিসে, আমরা সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে আট ঘণ্টা কাজ করি। আমাদের ম্যাটারনিটি ও প্যাটরনিটি নীতি রয়েছে। আমাদের শিশুদের কর্মক্ষেত্রে নিয়ে আসাটাকেও স্বাভাবিক করা উচিত।

এর আগে যখন তাকে আট ঘণ্টার শিফট বিতর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি সিএনবিসি টিভি১৮-কে বলেন, একজন নারী হওয়ার কারণে যদি এটিকে বাড়াবাড়ি বা যা-ই মনে হোক, তবে তাই হোক। তবে এটা কোনো গোপন বিষয় নয় যে, ভারতীয় চলচ্চিত্র শিল্পের অনেক সুপারস্টার, বছরের পর বছর ধরে আট ঘণ্টা কাজ করে আসছেন, কিন্তু তা কখনও শিরোনাম হয়নি!

দীপিকা আরও যোগ করেন, আমি এখন নাম নিতে চাই না এবং এটিকে বড় বিতর্কে পরিণত করতে চাই না, তবে এটা প্রকাশ্যে যে, অনেক পুরুষ অভিনেতা বছরের পর বছর ধরে দিনে আট ঘণ্টা কাজ করেন। তাদের অনেকেই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কেবল আট ঘণ্টা কাজ করেন। তারা সপ্তাহান্তে কাজ করেন না।

তিনি ইন্ডাস্ট্রির গভীরে গেঁথে থাকা ‘চলতা হ্যায়’ (যেমন চলছে চলুক) সংস্কৃতির কঠোর সমালোচনা করে এটিকে অসংগঠিত ও কাঠামোবিহীন আখ্যা দেন এবং বলেন, এখন নিয়মতান্ত্রিক পরিবর্তন জরুরি।

দীপিকা পাড়ুকোন স্পষ্টভাবে এই বার্তাটি পুনর্ব্যক্ত করেছেন, কেন কর্মক্ষেত্রে একটি মানসম্মত সময়সীমা এখন সময়ের দাবি।

তিনি আশাবাদী যে, তার অফিসের মতো নীতিগুলো ভবিষ্যতে বৃহত্তরভাবে গৃহীত হবে, যা সুস্থ কর্মপরিবেশ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

এআরএস
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে জমা দেওয়া...
চলতি বছরের শুরুতে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ফিনালিসিমা’- যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের। কিন্তু ইরান ও মার্কিন-ইসরাইলি সামরিক...
এবারের বিশ্বকাপে একদল ফুটবল ভক্তের অংকটা একদম পরিষ্কার ও সরল- আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলবে, সমর্থন করতে হবে সেই দলকেই! এই ‘অ্যান্টি-আর্জেন্টিনা’ বা আর্জেন্টিনা-বিদ্বেষী হিড়িকের চক্করে পড়ে ভক্তরা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর