ইতিহাস গড়লো রোহিঙ্গা ভাষার প্রথম চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘গোল্ডেন ইউসর’ জিতেছে রোহিঙ্গা ভাষার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লস্ট ল্যান্ড’। জাপানি নির্মাতা আকিও ফুজিমোতো পরিচালিত এই সিনেমাটি উৎসবের শীর্ষ পুরস্কারের পাশাপাশি পেয়েছে ১ লাখ ডলারের প্রাইজমানি।

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও রাখাইনে জোরপূর্বক বাস্তুচ্যুত ও গণহত্যার প্রেক্ষাপটে নির্মিত ‘লস্ট ল্যান্ড’-এ নির্যাতনের মুখে পড়া দুটি শিশুর মালয়েশিয়ায় থাকা চাচার কাছে পৌঁছানোর জীবন-মরণ যাত্রার গল্প তুলে ধরা হয়েছে। পুরস্কার দেয়ার সময় জুরি বোর্ডের প্রধান শন বেকার বলেন, চলচ্চিত্রটি বাস্তুচ্যুত শিশুদের দুর্দশাকে অসাধারণ মানবিকতা ও কবিত্বপূর্ণ তাগিদে উপস্থাপন করেছে। 

এর আগে সিনেমাটি চলতি বছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের হরাইজনস বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ারে বিশেষ জুরি পুরস্কার অর্জন করে। রেড সি ফেস্টিভ্যালের পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের শুরুতে অ্যান্থনি হপকিন্স, ইদ্রিস এলবা, ড্যারেন অ্যারোনোফস্কি ও সৌদি নির্মাতা আহদ কামেলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনি ডেপ, সালমান খান ও শাইলিন উডলির মতো আন্তর্জাতিক তারকারা।

এবারের উৎসবে শন বেকারের নেতৃত্বে জুরি বোর্ডে ছিলেন রিজ আহমেদ, নাওমি হ্যারিস, ওলগা কুরিলেঙ্কো ও নাদিন লাবাকি। জুরিদের মতে, এবারের নির্বাচিত ছবিগুলো ছিল “জরুরি ও গভীরভাবে প্রাসঙ্গিক”।

‘সিনেমার প্রতি ভালোবাসা’- এই স্লোগান সামনে রেখে গত ৪ ডিসেম্বর শুরু হয় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর। এবারের উৎসবে বিশ্বের ৮০টিরও বেশি দেশের ১১১টি সিনেমা প্রদর্শিত হয়।

এক নজরে পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ীরা-

  • গোল্ডেন ইউসর (সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): লস্ট ল্যান্ড- আকিও ফুজিমোতো
  • সিলভার ইউসর (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): অল দ্যাটস লেফট অফ ইউ- চেরিয়েন দাবিস
  • ইউসর জুরি পুরস্কার: হিজরা- শাহাদ আমিন
  • ইউসর সেরা পরিচালক: আমির ফখের এলদিন- ইউনান
  • ইউসর সেরা চিত্রনাট্য: সিরিল অ্যারিস ও বেন ফাকিহ- আ স্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড
  • ইউসর সেরা অভিনেতা: জর্জ খাব্বাজ- ইউনান
  • ইউসর সেরা অভিনেত্রী: সিও সু-বিন- দ্য ওয়ার্ল্ড অব লাভ
  • আশরাক সেরা তথ্যচিত্র: ইন-আই ইন মোশন- জুলিয়েট বিনোচে
  • আল উলা অডিয়েন্স অ্যাওয়ার্ড (সৌদি চলচ্চিত্র): হিজরা- শাহাদ আমিন
  • আল উলা অডিয়েন্স অ্যাওয়ার্ড (অ-সৌদি চলচ্চিত্র): মাই ফাদার’স সেন্ট- মোহাম্মদ সিয়াম
  • গোল্ডেন ইউসর (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): কোয়োটস- সৈয়দ জাঘা
  • ইউসর সিনেমাটিক অ্যাচিভমেন্ট: নাইটটাইম সাউন্ডস- ঝ্যাং ঝংচেন
একাত্তর/এসি
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর