বিতর্ক ছাপিয়ে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

সব বিতর্ক ও অভিযোগ পর্যালোচনা শেষে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই মার্চ সকাল ১১টায় বাংলা একাডেমিতে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে কবি মোহন রায়হানকে এই পুরস্কার দেওয়ার ঘোষণার পর বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ সমালোচনা শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে পুরস্কারটি স্থগিত রেখে উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এই অভিযোগগুলে খতিয়ে দেখতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উত্থাপিত অভিযোগসমূহ বিস্তারিত পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকেই ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে তার পুরস্কার প্রাপ্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটলো।

একাত্তর/এসি
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর