অবশেষে পর্ণোগ্রাফির মামলায় জামিন পেলেন রাজ কুন্দ্রা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১০:০২ পিএম

অবশেষে পর্ণোগ্রাফি মামলায় জামিন পেয়েছেন ব্যবসায়ী ও বলিউড অভিনেত্রী শিল্প শেঠির স্বামী রাজ কুন্দ্রা। সোমবার (২০ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপির মুচলেকায় তাকে জামিন দেয় মুম্বাইয়ের আদালত।

এর আগে গেলো বৃহস্পতিবার পর্ণোগ্রাফির মামলায় রাজ কুন্দ্রাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে প্রায় চৌদ্দশ’ পাতার অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়। 

এরপরই শনিবার (১৮ সেপ্টেম্বর) জামিন চেয়ে আবারও আবেদন করেন রাজ কুন্দ্রা। পর্ণোগ্রাফি মামলার তদন্ত শেষ হওয়ার পর তিনি এই আবেদন করেন। 

জামিন আবেদনে রাজ কুন্দ্রা অভিযোগ করেন তাকে বলির পাঠা বানানো হচ্ছে এবং কথিত পর্ণোগ্রাফি তৈরি ও প্রচারের সঙ্গে তার জড়িত থাকার কোন প্রমাণ নেই। 

আর অভিযোগপত্রে দাবি করা হয়েছে, পর্ণোকাণ্ডের নাটের গুরু রাজ কুন্দ্রা এবং সিনেমা জগতে ঢুকতে থাকা নতুন মেয়েদের ব্যবহার করে উত্তেজক ছবি তৈরি করতো।

অভিযোগপত্রে মুম্বাই পুলিশ ৪৩ জন সাক্ষীর নাম দিয়েছে। এদের মধ্যে রাজের স্ত্রী ও বলিউড তারকা শিল্পা শেঠিও রয়েছেন। তিনি মামলায় রাজের বিপক্ষে সাক্ষ্য দেবেন। 

পর্ণোকাণ্ডে ২০২০ সালের অক্টোবরে রাজের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করে পুলিশ। সেখানে বলা হয়, ওটিটি প্ল্যাটফর্মে তিনি যৌন উত্তেজক ভিডিও দেখাচ্ছেন। আর রাজের দাবি ছিলো, মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এই ধরনের অভিযোগ আনা হয়েছে।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে পর্ণো ছবি তৈরি করে প্রচার ও পাচারের আভিযোগে রাজ কুন্দ্রাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে মুম্বাই পুলিশ। সেই মামলায় গেলো জুলাই মাসের ১২ তারিখে রাজসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

আরও পড়ুন: টাকার অভাবে অনলাইন থেকে শুক্রাণু কিনে সন্তান জন্ম দিলেন নারী

এদিকে, পর্ণোকাণ্ডে অভিনেত্রী গেহনা বসিষ্ঠকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তিনিও মামলার আসামি। তার সূত্রেই পর্ণো ব্যবসায় জড়িয়েছে রাজ কুন্দ্রা। 

‘হটশটস’ অ্যাপের মাধ্যমে পর্ণোগ্রাফির রমরমা ব্যবসা ব্যবসা চালাতেন রাজ কুন্দ্রা ও সঙ্গীরা। এই অ্যাপের মাধ্যমে ‘মিসিং কন্ডোম’, ‘গেট ডার্টি’, ‘বিকিনি যোগা’র মতো ছবি প্রচার হয়।

হটশটস অ্যাপের পেছনে মূল হোতা ছিলেন রাজ কুন্দ্রা। শুধু তাই নয়, পর্ণো ছবি তৈরি ছাড়াও অভিনেত্রীদের সঙ্গে বিভিন্ন পুরুষকে পরিচয় করিয়ে দিতেন রাজ কুন্দ্রা।


একাত্তর/টিএ

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর