হালে ঐশ্বরিয়ার পাশে থাকছেন না অভিষেক!

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম

বলিউডের এক সময়ের দাপুটে নায়িকা ঐশ্বরিয়া রাই বিয়ের পর থেকেই বেছে নিয়েছেন অন্তরালের জীবন। দু-একটা ছবিতে অভিনয়ের কারণে পর্দাতে দেখা গেলেও, সেগুলো কামব্যাকের মতো কোন ঘটনা ছিলো না। বরং উল্টো বচ্চন পরিবারের বৌ হবার জন্য বেশি সময় দিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

কিন্তু এবারের দীপাবলী উৎসবের এক ঘটনায় এখন বলিউড পাড়ায় রীতিমতো হই হই রই রই ব্যাপার। বিয়ের পর প্রথমবার স্বামী অভিষেক বচ্চনকে ছাড়াই এক সামাজিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন একদার এই বিশ্ব সুন্দরী। আর তাই নিয়েই এখন আলোচনা আর গুঞ্জনের ঢালপালা মেলতে শুরু করেছে।

রোববার নামী ডিজাইনার মণীশ মলহোত্রের বাড়িতে দীপাবলী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বড় পর্দার তাবড় তারকাদের উপস্থিতিতে জ্বলজ্বল করছিল পার্টি। সেই পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়াও। তবে তিনি ছিলেন একা। তার পাশে দেখা যায়নি অভিষেক বা বচ্চন পরিবারের কাউকে।

২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর বচ্চন পরিবারের পুত্রবধূ হিসাবেও পরিচিতি পান ঐশ্বরিয়া। বিয়ের পর বলিপাড়ার এমন কোনও অনুষ্ঠান হয়নি যেখানে ঐশ্বরিয়া একা ছিলেন। সব সময় অভিষেকের সঙ্গে দেখা যেত তাকে। ছবি শিকারিদের কাছেও আলাদাভাবে পোজও দিতেন এই তারকা যুগল।

কিন্তু বিগত কয়েক মাস ধরে একাধিক অনুষ্ঠানে একাই যাচ্ছেন ঐশ্বরিয়া। এমনকি বচ্চন পরিবারের কোনও সদস্যকেও তার সঙ্গে দেখা যাচ্ছে না। মণীশের বাড়িতে ক্রিমসন এবং গোলাপি রঙের কুর্তি-পালাজোয় দেখা গেলো ঐশ্বরিয়াকে। পার্টিতে একা যাওয়ার পর তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়েও যান তিনি।

এমনকি কিছুদিন আগে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই শোর তুললেও, সেখানে দেখা মেলেনি বচ্চন পরিবারের কাউকে। যদিও একই সময় একই উপলক্ষ্যে প্যারিসে ছিলেন জয়া বচ্চন ও তার মেয়ে শ্বেতা। সেখানে প্রথমবার ক্যাটওয়াকে হেঁটেছিলেন নব্যা নন্দা, শ্বেতার মেয়ে, জয়ার নাতি।

প্যারিসের ফ্যাশন শো’র দর্শকাসনে দেখা যায় জয়া বচ্চন ও শ্বেতা নন্দাকে। ঐশ্বরিয়া রাইয়ের ক্যাটওয়াকের দিন তাদের দেখা যায়নি। শোয়ের পর জয়া বচ্চন, শ্বেতা নন্দা ও নব্যাকে প্যারিসের আনাচে-কানাচে ঘুরে বেড়াতেও দেখা গেলেও তাদের সঙ্গে ছিলেন না পুত্রবধূ ঐশ্বরিয়া রাই।

অন্যদিকে নব্যাকে শুভেচ্ছা জানায়নি ঐশ্বরিয়া। অমিতাভের জন্মদিনে ছবি পোস্ট করার সময়ও প্রায় একই রকম ঘটনা দেখা গেছে। পারিবারিক ছবি থেকে নিজেকে বাদ দেন তিনি। শ্বশুরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় কন্যা আরাধ্যার সঙ্গে একটি ছবি পোস্ট করতে দেখা যায় ঐশ্বরিয়াকে।

গেলো ১ নভেম্বর ৫০ বছরে পা দিলেন ঐশ্বরিয়া। বিশেষ দিনে একটা সাদাকালো ছবি শেয়ার করে অভিষেক বচ্চন শুধু লিখেছেন, শুভ জন্মদিন। জন্মদিন পালন করতে কন্যা আরাধ্যাকে নিয়ে একটি অনুষ্ঠানে কেক কাটতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। সেখানেও যথারীতি ছিলেন না অভিষেক। তবে কি...

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর