বাংলাদেশে টাবু, কারিনা ও কৃতির ‘ক্রু’

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৯:০৫ পিএম

বলিউডের তিন প্রজন্মের তিন রমণী একসঙ্গে এক ফ্রেমে আসার পর থেকেই বেশ আলোচনায় ছিল ‘ক্রু’। টাবু, কারিনা ও কৃতি অভিনীত বহুল প্রত্যাশিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ২৯ মার্চ। আর সাফটা চুক্তির (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি) মাধ্যমে দেশে প্রথমবারের মতো এই সিনেমাটির মধ্য দিয়ে হিন্দি সিনেমা আমদানি করেছে স্টার সিনেপ্লেক্স। 

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ক্রু’ সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাচ্ছে এক এপ্রিল থেকে। প্রথমবারের মতো আমরা হিন্দি সিনেমা আমদানি করে মুক্তি দিতে যাচ্ছি। ‘ক্রু’ নিয়ে দর্শকদের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এরইমধ্যে অনেক দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নিয়মানুযায়ী ঈদ উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না তাই ঈদের সময় ‘ক্রু’-এর শো বন্ধ থাকবে। 

এদিকে মুক্তির প্রথম দিন থেকেই বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনই ভারতে ১০ কোটি রুপির বেশি আয় করে নিয়েছে ‘ক্রু’। শনিবার দ্বিতীয় দিন ভারতে ৯ কোটির মতো আয় করেছে সিনেমাটি।

বলা হয়, নারীকেন্দ্রিক সিনেমা খুব একটা ব্যবসা করতে পারে না। কিন্তু সেই ধারণা বদলে চমক দেখাচ্ছে ‘ক্রু’। 

মুক্তির পর থেকেই সিনেমটি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা পাচ্ছে। বক্স অফিস বিশ্লেষক ও সিনেমা সমালোচক সুমিত কাড়েল জানান, এটি চলতি বছরের তৃতীয় সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। তবে আরও বড় চমক দেখাতে পারে সিনেমাটি। 

সিনেমাটিতে এয়ার হোস্টেসের ভূমিকায় অভিনয় করেছেন কারিনা, টাবু ও কৃতি শ্যানন। ফ্লাইটের জন্য চিনাবাদামের বাক্স চুরি করা থেকে শুরু করে প্রচুর অর্থ উপার্জনের পরিকল্পনা এবং গ্ল্যামার দুনিয়ায় বিচরণ, তিন অভিনেত্রীকে নিয়ে একদম কমেডির মোড়কেই তৈরি সিনেমার গল্প। কমেডি তারকা কপিল শর্মা আছেন অতিথি চরিত্রে। হাস্যরস ও ডার্ক টুইস্টে ভরপুর সিনেমাটি বক্স অফিসে হিট হতে যাচ্ছে বলেই অনুমান করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

রাজেশ কৃষ্ণান পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন একতা কাপুর, অনিল কাপুর, রিয়া কাপুর ও বিগবিজয় পুরোহিত। সিনেমায় অন্যদের মধ্যে রয়েছেন- শাশ্বত চ্যাটার্জি ও শেহনাজ গিলের মতো তারকা।

একাত্তর/এনএন/এসি
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর