‘বেবি ডল’ রূপে সৈকতে সানি লিওনি

আপডেট : ১০ জুন ২০২৪, ১২:১৩ এএম

এক সময়ের পর্ন সিনেমা জগতের তারকা সানি লিওনি অতীত ফেলে নিজেকে বলিউড অভিনেত্রী হিসেবে পরিচিত করেছেন।

সানির ব্যাপক অনুসারী রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাখ লাখ মানুষ অনুসরণ করেন তাকে। লিওনি ভক্তদের জন্য প্রতিনিয়তই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে।

রোববার দুপুরে লাল টুকটুকে বিকিনিতে সৈকতে যেন ঝড় তোলেন সানি লিওনি। সেই ভিডিও পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে।

থাইল্যান্ডের বিলাসবহুল এক পুল ভিলা, আর সেখানেই তিনি ‘হট’ বিকিনিতে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। কখনও তিনি লাস্যময়ী ভঙ্গিমায় উঠে আসছেন পুল থেকে আবার কখনও বা পুলের একপাশেই শুয়ে রয়েছেন জলপরীর মতো।

সামাজিক মাধম্যে এই ভিডিও শেয়ার হতেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে হু হু করে। কেউ লিখেছেন, বেবি ডল রূপেই হাজির হয়েছেন সানি। আবার কেউ বলেছেন, সাগরে লাল টুকটুকে জলপরী।

এই তারকা বর্তমানে ব্যস্ত থাকছেন বলিউডে। পাশাপাশি ওটিটি প্লার্টফর্মেও কাজ করছেন তিনি। বলিউডে অভিনয়ের ক্যারিয়ার সামলে নিজের পরিবার নিয়েও ব্যস্ত থাকেন লিওনি। ২০১১ সালে তিনি ড্যানিয়েলকে বিয়ে করেন। বর্তমানে তিন সন্তানের বাবা-মা এই দম্পতি। এর মধ্যে দত্তক নিয়েছেন একটি মেয়ে, বাকি দুই পুত্র সন্তানের জন্ম হয়েছে ‘সারোগেসি’ পদ্ধতির মাধ্যমে।

২০২৩ সালে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবির হাত ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পা রাখেন এই অভিনেত্রী। এর আগে ‘বিগ বস ৫’ এ অংশ নিয়ে আলোচনায় উঠে আসেন তিনি। শুরুটা ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’-দিয়ে।

 

এনএন/কেএসএইচ
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর