যে কারণে ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়েছিলেন শাহরুখ

আপডেট : ১০ জুন ২০২৪, ০১:০৮ এএম

বলিউডের প্রথম সারির অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে এক সময়ে বেশ কঠিন সময় পার করতে হয়েছে। সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হওয়ার পরে একের পর এক ছবির প্রস্তাব পেয়েছিলেন বটে। একটা সময় আবার পর পর পাঁচটি ছবি থেকে বাদ পড়তে হয়েছিলো এই অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, সিমি গারেওয়ালের নেয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া তার ক্যারিয়ারের কঠিন সময় নিয়ে কথা বলেছিলেন। সেখানেই জানান, শাহরুখ খানের সঙ্গে পাঁচটি ছবি থেকে তিনি বাদ পড়েছিলেন ।

ঐশ্বরিয়ার কাছে যখন জানতে চাওয়া হয়েছিল কেন তাকে একাধিক ছবি থেকে বাদ পড়তে হয়েছে। তখন এর উত্তর দিতে ইতস্তত বোধ করছিলেন অভিনেত্রী।

তবে শেষ পর্যন্ত জানান, কোনো সদুত্তর না দিয়েই তাকে ছবিগুলো থেকে বাদ দেয়া হয়েছিলো। তাই সে সময় বেশ ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী।

শাহরুখও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার বেশ কিছু ছবি থেকে বাদ দেয়া হয়েছিলো ঐশ্বরিয়াকে। তাকে সিনেমা থেকে বাদ দিয়ে তার জায়গায় অন্য অভিনেত্রীকে খুঁজে পেতে নাকি বেশ বেগও পেতে হয়েছিলো। তবে একজন প্রযোজকের কারণে এই কাজ করতে হয়েছিলো বলে জানান বলিউড বাদশাহ। আর এ জন্য তিনি ঐশ্বরিয়ার কাছে ক্ষমাও চেয়েছিলেন।

সিমি গারেওয়াল শাহরুখের এই বিষয়টি ঐশ্বরিয়াকে মনে করিয়ে দেন। তখন তিনি বলেছিলেন, এর আর কোনো জবাব আমার কাছে নেই।

 

এনএন/কেএসএইচ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর