তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন আইসিইউতে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

তবলা বাদক জাকির হুসেনকে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তচাপের সমস্যা থেকে হৃদযন্ত্রের জটিলতায় বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে ভর্তি রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রোববার (১৫ ডিসেম্বর) বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়ার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে এই খবর জানােনা হয়।  

একই প্রতিবেদন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়েও একই সংবাদ বলা হয়। 

এদিকে এক বিবৃতিতে শিল্পীর পরিবারের পক্ষ থেকে দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা কামনা করা হয়েছে।

১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন জাকির হুসেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মত একাদিক সম্মানে তিনি ভূষিত। ১৯৯৯ সাসে তিনি আমেরিকার সর্বোচ্চ অসমারিক সম্মান পান। তিন বার গ্রামি পেয়েছেন। ভারতের আর কোনো শিল্পীর ঝুলিতে আর এমন সম্মান আসেনি।

মাত্র তিন বছর বয়স বাবা উস্তাদ আল্লারাখার কাছে তার তবলায় হাতেখড়ি। মাত্র সাত বছর বয়সে তিনি প্রথম কনসার্ট করেন। আর ১১ বছর বয়স থেকেই তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াতে শুরু করেন। তিনি প্রথম ভারতের প্রথম শিল্পী যিনি বারাক ওবামার আমলে অল স্টার গ্লোবাল কনসার্টে যোগ দেন।

একাত্তর/এসি
এতো মায়ায় জড়ানো সুরেলা কণ্ঠের শিল্পী যেন বিরল। বিশেষ করে তার গাওয়া দেশাত্ববোধক গান। ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল,’ যে ছিল...
অনুপম রায়ের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শুধু বর-কনে নয় ঘুরেফিরে আসছে প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর কথা।
উপমহাদেশের খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উধাস মারা গেছেন। ৭২ বছর বয়সে চিরঘুমের দেশে চলে গেলেন এই সংগীত শিল্পী।
ক’দিন আগে সাবেক স্ত্রীর সঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে টলিউডে আলোচনায় ছিলেন সংগীত শিল্পী অনুপম রায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও হয় তুমুল আলোচনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর