না ফেরার দেশে পঙ্কজ উধাস

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

উপমহাদেশের খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উধাস মারা গেছেন। ৭২ বছর বয়সে চিরঘুমের দেশে চলে গেলেন এই সংগীত শিল্পী।

আনন্দবাজার জানিয়েছে দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন মেয়ে নায়াব উধাস। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উধাস ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন।’

অনুষ্ঠান, অ্যালবাম, ছবির গানে মত শতকের আটের দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’-পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ।

‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার।

১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেটপুরে জন্ম পঙ্কজ উধাসের। কেশুভাই উধাস ও জিতুবেন উধাসের তিন সন্তানের মধ্যে পঙ্কজ ছিলেন কনিষ্ঠ। পরিবারসূত্রেই তার সংগীতের হাতেখড়ি।

সন্তানদের সংগীতের প্রতি উৎসাহ দেখে কেশুভাই তাদের রাজকোটের সঙ্গীত অ্যাকাডেমিতে ভর্তি করে দেন।

শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিতে শুরু করেন পঙ্কজ। পরবর্তী সময়ে গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরং নাগপুরকরের কাছে তালিম নিতে পঙ্কজ মুম্বাই চলে আসেন। সিনেমার গানে তার অভিষেক হয় ১৯৮৯ সালে ‘হম তুম ওউর ওহ’ ছবির মাধ্য়মে।

তার পর ‘সাথ সাথ’, ‘উৎসব’, ‘প্রেম প্রতিজ্ঞা’র মতো ছবিতে কণ্ঠ দেন। তবে ১৯৮৬ সালে ‘নাম’ সিনেমায় তার গাওয়া ‘চিঠঠি আয়ি হ্যয়’ গানটি যেন তাকে জনপ্রিয়তা শিখরে পৌঁছে দেয়। ১৯৯১ সালে ‘সাজন’ ছবির ‘জিয়ে তো জিয়ে’ তার সংগীত জীবনের অন্যতম হিট গান।

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম পঙ্কজ উধাসের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমার শৈশবের একটি গুরুত্বপূর্ণ অংশ আজ হারিয়ে গেছে। শ্রী পঙ্কজ উধাসজি, আমি আপনাকে আজীবন মিস করব। আপনি যে আর নেই তা জেনে আমার হৃদয় কান্নায় ভেঙে পড়ছে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’

সারা জীবনে দেশ-বিদেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন পঙ্কজ উধাস। ২০০৬ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। 

কেএসএইচ
তবলা বাদক জাকির হুসেনকে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তচাপের সমস্যা থেকে হৃদযন্ত্রের জটিলতায় বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে ভর্তি রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এতো মায়ায় জড়ানো সুরেলা কণ্ঠের শিল্পী যেন বিরল। বিশেষ করে তার গাওয়া দেশাত্ববোধক গান। ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল,’ যে ছিল...
অনুপম রায়ের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শুধু বর-কনে নয় ঘুরেফিরে আসছে প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর কথা।
ক’দিন আগে সাবেক স্ত্রীর সঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে টলিউডে আলোচনায় ছিলেন সংগীত শিল্পী অনুপম রায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও হয় তুমুল আলোচনা।
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর