অবশেষে স্টুডিওতে রেকর্ড হলো রানু মণ্ডলের গান

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:৪৯ পিএম

কলকাতার রানাঘাট রেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। সেই ভাইরাল হওয়া গান ছড়িয়ে পড়েছিলো মুম্বাই পর্যন্ত। তার কণ্ঠে লতা মঙ্গেশকরের গাওয়া এক জনপ্রিয় ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গান গেয়ে নেটদুনিয়ায় তারকা হয়ে যান রানু মণ্ডল। 

রানাঘাট বেগোপাড়া চার্চের ঢিলছোঁড়া দূরত্বে রানু মণ্ডলের বাড়ি । এক সময় রানাঘাট প্ল্যাটফর্মে গান গেয়ে ভিক্ষে করতেন। হঠাৎই তার গান ভাইরাল হওয়াতে পাড়ি দিলেন সদূর মুম্বই। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও গাইলেন তিনি। তবে সামাজিক মাধ্যমের আলো সরে যেতে সময় লাগেনি।

রানু মণ্ডল যখন গান গাইতে মুম্বই পাড়ি দিলেন, তখন গমগম করত তাঁর বাড়ি। মানুষজন আসতেন বিভিন্ন প্রোগ্রামে গান গাওয়ার জন্য কথা বলতে। আজ সেই রানু মণ্ডল হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশীরা বলেন রানু মণ্ডল বাড়িতে একাই থাকেন, কোনরকমে দিন কাটে তাঁর। তবে শারীরিকভাবে সুস্থ নেই।

শারীরিকভাবে সুস্থ না থাকলেও, তাঁর একটি শখ পূরণ হয়েছে। অবশেষে স্টুডিওতে রেকর্ড হয়েছে রানুর গাওয়া গান। তাঁকে গান রেকর্ডের সুযোগ করে দিলেন জনপ্রিয় বলিউড গায়ক হিমেশ রেশমিয়া। আসছে হিমেশের পরবর্তী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’। 

সেই ছবিরই ‘তেরি মেরি কহানি’ গানটি রেকর্ড করা হয়েছে রানুর গলায়। গান রেকর্ডের ভিডিও বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন হিমেশ । তার পর আবার ভাইরাল হয়েছে রানুর ভিডিও। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে সেই ভিডিও দেখে ফেলেছেন প্রায় দুই লক্ষের বেশি ইউজার।

রানুকে দিয়ে গান রেকর্ড করানোর বিষয়ে হিমেশ বলেন, ‘সালমান ভাইয়ের বাবা সেলিম চাচা আমাকে এক বার বলেছিলেন, জীবনে যখনই কোনও প্রতিভাবানের খোঁজ পাবে তখন তাঁর প্রতিভার বিকাশে সাহায্য করবে। রানুকে দিয়ে গান রেকর্ড করিয়ে সালমানের বাবার দেয়া উপদেশের সদ্ব্যবহার করলেন তিনি। 

একাত্তর/এসি
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর