তামান্না ভাটিয়া কি সত্যিই বিরাট ও রাজ্জাকের প্রেমে মজেছিলেন?

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৯:২৪ পিএম

কিছু দিন আগেও নেট দুনিয়া কাঁপিয়ে বেড়াতো যে গানটি, সেটি বলিউডের। সেই ‘আজ কি রাত’ গানে সবুজ পোশাকে ঈষৎ পৃথুল শরীরে হিল্লোল তুলে নেছেছেন তামান্না ভাটিয়া। গেলো দুই বছর ধরেই তার নাচে মজে রয়েছে নেটদুনিয়া। নতুন নাচেরও প্রশংসা করছেন নেটিজেনরা। গানটি এক নম্বর হয় মুহূর্তেই। 

ক্যারিয়ারের দিক থেকে দারুণ সময় পার করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে ব্যক্তিগত জীবন ভালো যাচ্ছে না। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদ নিয়ে এখন জোর চর্চায় তিনি। তবে এটার তার প্রথম প্রেম নয়। এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন এই লাস্যময়ী আইপেম গার্ল। 

মাঝেমধ্যে বোল্ড অবতারে অনুরাগীদের রাতের ঘুম কেড়ে তামান্না এক সময় বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। দু’জনের প্রেম এতটাই গভীর হয়েছিলো যে, প্রায় বিয়ে ঠিক হয় আর কি! তবে হঠাৎ করেই অজানা কারণে বিরাট-তামান্নার সম্পর্কে চিড় ধরে। তবে শুধু বিরাটেই থেকে থেমে থাকেননি তিনি। 

পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকে সঙ্গেও প্রেম করেছেন তামান্না ভাটিয়া। তবে সেসব সম্পর্কে কতোটা গুজব আর কতটা সত্যি, তা নিয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী একটি সাক্ষাৎকারে সেই সব গুজব সম্পর্কে মুখ খুলেছেন। দাবি করেছেন, তিনি বিরাট-রাজ্জাক কারও সঙ্গেই কখনও ডেট করেননি।

তামান্না বলেছেন, শুধু আব্দুল রজ্জাকের সঙ্গে তাঁর ডেটিংয়ের খবরই নয়, এমনকী তাঁর বিয়ের খবরও রটে গিয়েছিল, যা শুনে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। তবে এমন জবাবের বিপরীতে পাল্টা প্রশ্নও করা হয় তাকে। জানতে চাওয়া হয়, বিভিন্ন মাধ্যমে আসা বিরাট ও রাজ্জাকে সঙ্গে ছবিগুলোও কি তৈরি করা?

জবাবে তামান্না ভাটিয়ে বলেন, দুই ক্রিকেটারের সঙ্গে তাঁর মাত্র একবার করে দেখা হয়েছিল। বিরাট সম্পর্কে অভিনেত্রী বলেন, আমাদের ছবিটি একটি টিভি বিজ্ঞাপনের, এরপর আমি আর কখনও বিরাটের সঙ্গে দেখা করিনি এবং ওর সঙ্গে কখনও কথাও হয়নি। বিরাট যখন এই খবরটি শুনেছে, তখন নিশ্চয়ই খুব হেসেছিল।

আব্দুল রজ্জাকের সঙ্গে ছবির প্রতিক্রিয়ায় তিনি বলেন, হ্যাঁ, ইন্টারনেট অনুসারে, আমি কিছু দিনের জন্য রজ্জাকের সঙ্গে বিবাহিত ছিলাম। বিষয়টি খুবই লজ্জাজনক ছিলো। তামান্না বলেন, তাঁরা দু’জনে একসঙ্গে একটি গয়নার দোকানের উদ্বোধনে গিয়েছিলেন। আর তার পর থেকেই গুজবটি ছড়ায়।

একাত্তর/এসি
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর