ঈশানকে ‘ক্লিন বোল্ড’ করা কে এই সুন্দরী অদিতি?

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়ের পর সমাজিক মাধ্যমে টিম ইন্ডিয়ার সেলিব্রেশনের হাজারো ছবি ঘুরে বেড়াচ্ছে। তবে, সব কিছুর মাঝে নেটিজেনদের নজর কেড়েছে ঈশান কিষাণ এবং তার দীর্ঘদিনের প্রেমিকা অদিতি হুন্ডিয়ার মিষ্টি কিছু মুহূর্ত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে বসে অদিতির উল্লাস আর ম্যাচ শেষে ঈশানের সাথে তার রসায়ন এখন নেট দুনিয়ায় প্রধান চর্চার বিষয়।


ঈশান কিষাণকে ক্লিন বোল্ড করা এই ‘মিস্ট্রি গার্ল’ আসলে কে? অদিতি হুন্ডিয়া শুধু একজন ক্রিকেটারের বান্ধবীই নন, ফ্যাশন দুনিয়ায় তিনি একজন সুপরিচিত নাম। রাজস্থানের জয়পুরের মেয়ে অদিতি ২০১৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট হয়ে লাইমলাইটে আসেন। তবে, তার মুকুটে সাফল্যের বড় পালকটি যুক্ত হয় ২০১৮ সালে, যখন তিনি ‘মিস ডিভা’ খেতাব জয় করেন। এরপর ২০১৯ সালে ‘মিস ডিভা সুপ্রান্যাশনাল’ হিসেবে ভারতকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেন এই সুন্দরী।


জয়পুরের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পাঠ চুকিয়ে অদিতি ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে। কলেজ জীবন থেকেই র‍্যাম্পে হাঁটা এবং মডেলিংয়ের প্রতি তার ঝোঁক ছিল। বর্তমানে তিনি ৩.৫ লাখেরও বেশি অনুসারী নিয়ে একজন সফল ইনফ্লুয়েন্সার। তবে শুধু গ্ল্যামার নয়, ব্যবসার বুদ্ধিতেও তিনি বেশ প্রখর। নিজস্ব ফ্যাশন এবং মেকআপ ব্র্যান্ড চালু করে একজন উদ্যোক্তা হিসেবেও নিজের জায়গা করে নিচ্ছেন তিনি।


২০১৯ সালের আইপিএল ফাইনালে গ্যালারিতে অদিতির ছবি প্রকাশ্যে আসার পর রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি। নেটিজেনরা তাকে ‘মিস্ট্রি গার্ল’ তকমা দিয়েছিল। তবে সোশ্যাল মিডিয়ায় ঈশান ও অদিতির খুনসুটি আর কমেন্ট সেকশনে ‘হার্ট’ ইমোজির ছড়াছড়ি দেখে ভক্তদের বুঝতে বাকি থাকেনি যে, ডাল মে কুছ কালা হ্যায়! এরপরে অবশ্য, দুজনেই কেউ আর সম্পর্কের বিষয়টি রাখঢাক রাখেননি।

অদিতির বেড়ে ওঠা জয়পুরের এক বনেদি ব্যবসায়ী পরিবারে। বাবা ললিত হুন্ডিয়া এবং মা ববিতা হুন্ডিয়ার আদরের মেয়ে তিনি। ভাই যশের সাথেও তার সম্পর্ক বেশ মধুর।


মজার ব্যাপার হলো, ঈশান-অদিতির সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত মিলেছে স্বয়ং ঈশানের পরিবার থেকেও। গত বছর ঈশানের দাদু অনুরাগ পাণ্ডে এক সাক্ষাৎকারে সরাসরি বলেছিলেন, ঈশান যাকে পছন্দ করবে, আমরা তাকেই মেনে নেব। অদিতি ওর গার্লফ্রেন্ড... আমাদের কাছে ওদের খুশিটাই বড় কথা। বড়দের এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে, কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসছেন এই আলোচিত জুটি?

তথ্যসূত্র: জি নিউউজ, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর