ছবিতে তারকাদের পূজা উদযাপন

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৮:৪২ পিএম

ধর্ম যার যার উৎসব সবার। তাই দুর্গাপূজা এলেই মেতে ওঠেন তারকারা। ব্যস্ত হয়ে পরেন দুর্গা উৎসবে নিজেকে রাঙ্গিয়ে তুলতে। শুধু সনাতন ধর্মাবলম্বী তারকারা না, দুর্গা উৎসবে সবধর্মের তারকারাই ব্যস্ত হয়ে পরেন বিভিন্ন আয়োজন ও শুভেচ্ছা জানাতে।

একদিকে কাজ অন্যদিকে দুর্গা পূজাকে ঘিরে প্রস্তুতি। সবমিলিয়ে ব্যস্ত সময় পার করেন বেশির ভাগ তারকারা। সেই সাথে দুর্গা উৎসবকে ঘিরে দিনব্যাপী থাকে নানান পরিকল্পনা।

সনাতন ধর্মাবলম্বীদের সবাইকে এই উৎসবে শুভেচ্ছা জানাতে ভুলেন না তারকাদের কেউ কেউ।

তারা বলেন, ধর্ম যার যার; উৎসব আমাদের সবার। এই সম্প্রতির বার্তাটুকু বাংলার ঘরে আজীবন ধরে চলে আসছে।

তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে পূজার আনন্দ ভাগ করে নেয়ার আহ্বান জানান।

সনাতন ধর্মাবলম্বীরা পুরো বছর জুড়েই অপেক্ষায় থাকেন দুর্গা উৎসবের জন্যে। উৎসব এলেই ঘটা করে তা পালন করার পরিকল্পনা করেন তারা।

তবে তারকাদের অনেকের কাছে ছোটবেলার পূজা যেন ছিল বেশি আনন্দের।

দুর্গা উৎসবের আগে মাসব্যাপী নাটক সিনেমা কিংবা বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল হন তারকারা। সেসব নিয়েও কমতি নেই প্রস্তুতির।

এবারের দুর্গা উৎসবে সনাতন ধর্মাবলম্বীরা সবাই উৎসব আনন্দে মেতে উঠুক, হিংসা বিভেদ ভুলে সকলে মিলে একসাথে উদযাপন করুক এমনটাই চাওয়া তারকাদের।

অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শনিবার চলছে সপ্তমীর আরাধনা।

মহাসপ্তমীতে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। দেশের সব মন্দিরের মতো মহা ধুমধামে পূজা চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ও রমনা কালী মন্দিরে। আর মন্দির ঘিরে বসেছে বাহারি খাবারের দোকান।

অষ্টমী ও নবমী শেষে মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভূজা দেবী দুর্গা; বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়।

তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

একাত্তর/আরএ
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর