মিকি মাউসকে নিয়ে এবার হরর ফিল্ম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম

এবার নতুন চরিত্রে দেখা যাবে তুমুল জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার মিকি মাউসকে। আর যে চরিত্রকে মিকিকে দেখা যাবে তা গা শিউরে ওঠার মতো।

দ্য ওয়াল্ট ডিজনি কপিরাইট উঠে যাওয়ার পর এবার মুক্তি পেতে যাচ্ছে মিকি মাউস হরর ফিল্ম।

১ জানুয়ারি প্রকাশিত হলো স্ল্যাশার ফিল্মের একটি ট্রেলারে মিকির মুখোশধারী একজন হত্যাকারীকে দেখা গেছে।

বিবিসিকে ছবিটির প্রযোজক সাইমন ফিলিপস বলেন, ‘মিকির অন্যসব চরিত্রের একদম উল্টো কিছু করতে চেয়েছিলাম।’

এদিকে মিকি অনুপ্রাণিত নতুন একটি হরর গেইমও মুক্তি পেতে যাচ্ছে। যেখানে রক্তাক্ত মিকিকে দেখা যাবে।

১৯২৮ সালে প্রকাশিত ‘স্টিমবোট উইলি’তে মিকি এবং মিনিকে প্রথম দেখা যায়। বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ডিজনির এই কার্টুন চরিত্র চলতি বছরের শুরুতে পাবলিক ডোমেইনে প্রবেশ করেছে।

অর্থাৎ, কার্টুনিস্ট, ঔপন্যাসিক এবং চলচ্চিত্র নির্মাতারা এখন মিকি ও মিনির প্রথম সংস্করণ তাদের নিজেদের কাজে ব্যবহার করতে পারবে। এর জন্য ডিজনিকে কোনো পয়সা দিতে হবে না্। আর এই সুবিধা নিতে দেরিও করেননি নির্মাতা।

‘মিকি'স মাউস ট্র্যাপ’ শিরোনামে ওই হরর কমেডি থ্রিলার সম্পর্কে প্রযোজক সাইমন আরও বলেন, ‘আমরা একটি খুব মজার একটি সিনেমা তৈরি করেছি।’

মিকির মুখোশের পেছনে যে মানুষটি সেই চরিত্রে অভিনয় করেছেন প্রযোজক স্বয়ং। লিখেছেনও তিনি।

সবাই যখন মিকিকে নিয়ে নতুন কিছু করছে তখন গেইম স্টুডিও নাইটমেয়ার ফোর্জ গেমস কেন পিছিয়ে থাকবে। স্ল্যাশার সিনেমার ট্রেলার মুক্তির দিনই নতুন ভিডিও গেইম বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। এতে মিকির ১৯২৮ সালের সংস্করণও রয়েছে।

নাইটমেয়ার ফোর্জ গেমস জানিয়েছে, ইনফেস্টেশন ৮৮ নামের গেইমটি একটি সারভাইভাল হরর গেইম।

 

আরআর/কেএসএইচ
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্ব তারকাদের মিলনকেন্দ্র হিসাবে পরিচিত হলিউড ছাড়তে শুরু করেছেন বহু তারকা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর