বক্স অফিসে বাজিমাত করা তিন সিনেমা

আপডেট : ১১ মে ২০২৪, ০৪:৫৪ পিএম

এ সপ্তাহের হলিউড বক্স অফিসে বাজিমাত করলো তিন সিনেমা। এর মধ্যে প্রথমেই রয়েছে হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত সিনেমা ‘দ্য ফল গাই’। সিনেমাটি এ সপ্তাহের বক্স অফিসের শীর্ষস্থানে অবস্থান করছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থিতু হয়েছে ‘চ্যালেঞ্জারস’ এবং ‘স্টার ওয়ার্স: এপিসোড ওয়ান –দ্য ফ্যান্টম মেনেস’ -শিরোনামের সিনেমা দু’টো।

মুক্তির আগেই অন্যরকম এক রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে ‘দ্য ফল গাই’। সর্বাধিক ক্যানন রোলের অর্থাৎ শূন্যে গাড়িকে চক্কর দেওয়ানো রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে রায়ান গসলিং ও এমিলি ব্লান্টের সিনেমা ‘দ্য ফল গাই’। হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ৩ মে।

এ সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২০ লাখ মার্কিন ডলার আয় করে ‘দ্য ফল গাই’ সিনেমাটি দখল করেছেন বক্স অফিসের প্রথম স্থান। ১২৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

দ্বিতীয় অবস্থানে থাকা মার্কিন রোমান্টিক স্পোর্টস ড্রামা বেইজড সিনেমা ‘চ্যালেঞ্জারস’ মুক্তি পায় ২৬ এপ্রিল। সিনেমাটি পরিচালনা করেছেন ইতালীয় চলচ্চিত্র নির্মাতা লুকা গুয়াদাগ্নিনো।

চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৯ লাখ মার্কিন ডলার আয় করে ‘চ্যালেঞ্জারস’ সিনেমাটি দখল করেছে বক্স অফিসের দ্বিতীয় স্থান। ৫৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

এপিসোড ওয়ান – দ্য ফ্যান্টম মেনেস: ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ার্স: এপিসোড ওয়ান – দ্য ফ্যান্টম মেনেস’ সম্প্রতি নতুন করে মুক্তি দিলে, সেটিও লুফে নিলো দর্শকরা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৬ লাখ মার্কিন ডলার আয় করে এ সপ্তাহের হলিউড বক্স অফিসের তৃতীয় স্থানটি দখল করেছে এ সিনেমা।

একাত্তর/আরএ
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর