শেষ পর্যন্ত বিচ্ছেদ হচ্ছে জোলি-পিট জুটির

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৪ পিএম

হলিউডে ‘গোল্ডেন কাপল’ খ্যাত জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট অবশেষে বিচ্ছেদের শেষ প্রান্তে চলে এসেছেন।

মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড এক প্রতিবেদন জানিয়েছে, ২০০৪ সালে ‘মি. অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে কাজ করার সময় পরিচয় হয় এই জুটির। তার পরে এক দশক এক ছাদের নিচে থাকেন তারা। ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি।

বিয়ের মাত্র দুই বছর পর ২০১৬ সালে সেপ্টেম্বরে ব্র্যাড পিটের বিরুদ্ধে তার ও শিশুদের প্রতি শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বিচ্ছেদের আবেদন করেন জোলি।

জোলির বক্তব্য, ব্র্যাড একটি বিমানে যাত্রার সময় তাকে ও তাদের সন্তানদের শারীরিক ও মৌখিকভাবে নির্যাতন করেছিলেন।

কিন্তু ব্র্যাড বরাবর সেই অভিযোগকে অস্বীকার করেছেন।

টিএমজেড জানিয়েছে, অ্যাঞ্জেলিনা ব্র্যাডের কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করার সাত বছর পর অবশেষে তারা উভয়েই তাদের আর্থিক বিবৃতি আদালতে জমা দিয়েছেন।

এটি ছিলো বিবাহবিচ্ছেদ আইনগতভাবে চূড়ান্ত করার আগে সর্বশেষ পদক্ষেপ ।

এই হলিউড দম্পতির ছয় সন্তান আছে। ম্যাডক্স (২২), প্যাক্স (২০), জাহারা (১৯), শিলো (১৭) ও যমজ নক্স এবং ভিভিয়েন (১৫) যাদের যৌথ অভিভাবকত্ব জোলি ও পিটের উভয়ের কাছে আছে।

আরআর/কেএসএইচ
হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
বক্স অফিস কাঁপানো ‘দ্য হাঙ্গার গেমস’ বা ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির দাপুটে অভিনেত্রী জেনিফার লরেন্সকে কি কেউ ‘অসুন্দর’ বলতে পারে?
পৃথিবীর অন্যতম আকর্ষণীয় মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক ব্র্যাড পিটকেও পিছনে ফেলে দিয়েছেন শাহরুখ খান! বলিউড বাদশাহর জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর