তরুণীকে প্রতারণা, আবারও গ্রেপ্তার গায়ক নোবেল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

বিয়ের প্রলোভনে এক তরুণীকে স্টুডিওতে আটকে রেখে প্রতারণা ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। মামলায় উল্লেখ করা হয়েছে, ওই সময় ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেওয়া হয়েছিলো।

এই ঘটনায় গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের দুই ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন পিবিআইয়ের উপ-পরিদর্শক নুরুজ্জামান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং নোবেলের এই কাজে আরও কয়েকজনের সম্পৃক্ততা ছিলো। ওই দিনই আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এর আগে সবশেষ ২০২৩ সালের ২০ মে মতিঝিল থানার একটি প্রতারণা মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শরীয়তপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে অগ্রিম টাকা আত্মসাতের অভিযোগে সেই মামলাটি হয়েছিল। ওই সময় কয়েক দিন রিমান্ড ও কারাগারে থাকার পর ২২ মে আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।

ভারতীয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ দিয়ে আলোচনায় আসা এই শিল্পীর ক্যারিয়ার গত কয়েক বছর ধরেই বিতর্কে জর্জরিত। একের পর এক আইনি ঝামেলা, উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের কারণে পেশাগতভাবেও তিনি বড়ো ধরনের সঙ্কটে পড়েছেন। মূলধারার স্টুডিও এবং স্টেজ শো থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া নোবেল মাঝখানে নতুন কিছু গানের মাধ্যমে ফেরার চেষ্টা করলেও তা বিতর্কের আড়ালে ঢাকা পড়ে যায়। সর্বশেষ এই গ্রেপ্তারের পর তার ক্যারিয়ারের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়লো বৈকি। 

একাত্তর/এসি
কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সূর্বণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাঈনুল আহসান নোবেলের মাতলামির অভিযোগ উঠেছে। তার কারণে পণ্ড হয়ে গেছে ওই অনুষ্ঠান। দর্শকরা বিরক্ত হয়ে...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর