লাপাতা লেডিজের কে এই ফুল কুমারী

আপডেট : ০১ মে ২০২৪, ০৪:৫৩ পিএম

১৩ সংখ্যাটিকে অনেকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখে ‘আনলাকি থার্টিন’ বললেও কিরণ রাওয়ের জন্য সংখ্যাটি লাকি। ১৩ বছরের বিরতির পর আবার সিনেমা পরিচালনা করে সেটাই যেন প্রমাণ করলেন কিরণ।

২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ধোবি ঘাট’-এর পর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘লাপতা লেডিজ’ এর সাফল্য দেখলে যেকেউই বলবেন কিরণের জন্য ১৩ লাকি থার্টিন।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘লাপাতা লেডিজ’ মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কিরণের প্রশংসায় পঞ্চমুখ। গত বছর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পায় ছবিটি। এ বছরের ২৬ এপ্রিল নেটফ্লিক্সে আসে সিনেমাটি।

এই ছবির সাফল্য শুধু কিরণ নয় ছুঁয়েছে ফুল কুমারী চরিত্রে অভিনয় করা নতুন রূপে আসা নিতাংশী গোয়েলকেও।

‘লাপতা লেডিজ’ ছবিতে ফুল কুমারীর চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছে নিতাংশী গোয়েল। তবে এটি তার প্রথম ছবি নয়। এর আগে আয়ুষ্মান খুরানা এবং সুশান্ত সিংহ রাজপুতের মতো বলিউড তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, ২০০৭ সালের ১২ জুন উত্তর প্রদেশের নয়ডায় জন্ম নিতাংশীর। বাবা ব্যাংককর্মী। শৈশব থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত তিনি।

ছোটদের জন্য আয়োজিত বহু ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন নিতাংশী। পড়াশোনার পাশাপাশি কারাতে নিয়ে আলাদা করে প্রশিক্ষণও নিয়েছেন।

বিভিন্ন খ্যাতনামী সংস্থার জন্য সংবাদপত্র এবং ছোট পর্দায় বিজ্ঞাপনী প্রচারের জন্য ফটোশুট করে নিতাংশী। ২০০৯ সালে ইউটিউবে নিজস্ব চ্যানেল খোলেন তিনি।

মডেলিং থেকে ছোট পর্দার একাধিক হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেন নিতাংশী। ২০১৬ সালে ‘মন মে বিশ্বাস হে’ নামের ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ তার।

‘নাগার্জুন: এক যোদ্ধা’, ‘কর্মফল দাতা শনি’, ‘ইশ্‌কবাজ’, ‘ডায়েন’, ‘পেশোয়া বাজিরাও’ নামের বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় নিতাংশীকে।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন নিতাংশীকে। ২০১২ সালে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ভিকি ডোনার’ ছবিতে অভিনয় করেন তিনি।

২০১৬ সালে মুক্তি পাওয়া সুশান্ত সিংহ রাজপুতের ছবি ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তেও দেখা গিয়েছিল নিতাংশীকে।

‘ইন্দু সরকার’ এবং ‘হরদঙ্গ’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিন করেন কিশোরী নিতাংশী। শিশু অভিনেত্রী হিসাবে নানা জায়গায় পুরস্কারও পেয়েছেন।

ওটিটির পর্দাও বাদ রাখেনি নিতাংশী। ‘লভ স্লিপ রিপিট’ এবং ‘ইনসাইড এজ’ নামের হিন্দি ওয়েব সিরিজ়ে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন।

২০২০ সালে কোভিড মহামারীর সময় সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন। পেয়েছেন প্রশংসা।

একাধিক হিন্দি মিউজিক ভিডিয়োয় অভিনয় করেছেন নিতাংশী।

এক পুরনো সাক্ষাৎকারে নিতাংশী জানিয়েছিলেন, আমির খানের সই নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। হাতের কাছে কোনও কাগজ না থাকায় টিস্যু পেপারে আমিরের সই নিয়েছিলেন। কিন্তু কোনো কারণে সেটি হারিয়ে ফেলেছিলেন নিতাংশী। সে কারণে নাকি তিন ঘণ্টা কান্নাকাটিও করেছিলেন। তবে সেই আমির খান প্রডাকশনের ছবিতেই অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ময়দান’। অজয় দেবগন অভিনীত এই ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছে নিতাংশী।

কেএসএইচ
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর