চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে শিল্প কারখানা

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০১:২৪ পিএম

মঙ্গলবার থেকে দেশের শিল্প কারখানায় প্রতিদিন চার ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রমজানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের এই ব্যবস্থা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

শিল্প মালিক এবং রপ্তানিকারকরা বলছে ঈদের ঠিক আগে হঠাৎ করে পেট্রোবাংলার এই সিদ্ধান্তে পণ্য উৎপাদন সক্ষমতা কমবে ২০ থেকে ৩০ ভাগ। এর প্রভাব রপ্তানিতেও পড়বে।

কারখানায় জেনারেটর ও বয়লারসহ বিভিন্ন যন্ত্র চালাতে জ্বালানি হিসেবে লাগে প্রাকৃতিক গ্যাস। রোজার শুরুতেও এক দফা গ্যাস সংকটে পড়েছিলো দেশের শিল্প খাত।

সিরামিক থেকে বস্ত্র, তৈরি পোশাক কিংবা ওষুধ শিল্প- প্রায় সব ধরনের শিল্প কারখানা গ্যাসের ওপর নির্ভরশীল। পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকলে কমে যায় উৎপাদন।

এই পরিস্থিতিতে সোমবার পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়, গ্যাস সংকট এড়াতে ১৫ দিন সব ধরনের শিল্প কারখানায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার অনুরোধ জানায় পেট্রোবাংলা।

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, রোজার সময় বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়ে। আগামী পনের দিন তাই এ সময়টুকু সব শিল্প শ্রেণীর গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে পারলে ভালো হয়।

দেশের রপ্তানি আয়ে ৮১ শতাংশ অবদান রাখা তৈরি পোশাক খাতের ৬০ শতাংশ কাঁচামাল যোগান হয় স্থানীয় ভাবেই। কিন্তু এসবের উৎপাদন গ্যাস নির্ভর।

আরও পড়ুন: হৃদয় মণ্ডলের ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রম চলছে

রপ্তানিকারকরা বলছেন তারা ক্রয়াদেশ নিয়েছেন অনেক আগেই তাই গ্যাস সঙ্কটে কাঁচামাল না পেলে এর রপ্তানি কমে যাবে।

করোনার ধকল কাটিয়ে যখন পোশাকখাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক তখন আর ঈদের আগ মুহূর্তে পেট্রোবাংলার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রপ্তানিকারকদের সংগঠন- বিকেএমইএ।

রপ্তানিকারকরা বলছেন গ্যাস সরবরাহ বন্ধ থাকলে উৎপাদন বিলম্বিত হবে, ফলে ডেটলাইন মিস করে আকাশ পথে পণ্য পাঠাতে রপ্তানির খরচ অনেক বাড়বে।


একাত্তর/আরএ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। কমে আসছে মোবাইল ফোনের দাম। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ও...
সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে কাজ করলেও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব) সরকারের মুখপাত্র হবে না বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর