আলু-পেঁয়াজ বিক্রি হচ্ছে না সরকার নির্ধারিত দামে

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১১:৪৪ পিএম

পাইকারি বা খুচরা কোনো বাজারেই সরকার নির্ধারিত দামে আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে না। বিক্রেতারা বলছেন, উৎসস্থলে দাম কার্যকর করা না গেলে খুচরা বাজারে হাজারো অভিযানেও দাম কমবে না। যেমন শ্যামবাজারের পাইকারিতেই আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায়। আর খুচরায় একেক বাজারে একেক দামে বিক্রি হচ্ছে এই পণ্য।

রাজধানীতে আলু পেঁয়াজের অন্যতম বড় পাইকারি বাজার হলো শ্যাম বাজার। যেখানে এখনও সরকারের বেঁধে দেয়া দামের চেয়েও বেশিতেই বিক্রি হচ্ছে পণ্য দুটি।

শ্যামবাজারে মুন্সীগঞ্জের লাল আলু ৩৫ টাকা, সাদা আলু ৩৬ এবং রাজশাহী লাল আলু ৩৭ ও সাদা আলু বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজি। 

বিক্রেতারা বলছেন, তারা কমে আনতে পারলে কমে বিক্রি করতে কোনো আপত্তি নেই। কিন্তু তাদেরই কিনতে হচ্ছে বাড়তি দামে।

শ্যামবাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এখনও ৬৫ থেকে ৭০ টাকা কেজি। আমদানি করা পেঁয়াজের দামটা এখনো ৫৮ থেকে ৬২ টাকার ঘরে।

কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী জানান, ঢাকার থেকে স্থানীয় বাজারে দেশি পেঁয়াজ বেশি চলে। তাই এই পেঁয়াজের দাম আমদানি পেঁয়াজের চেয়ে বাড়তি।

রাজধানীতে খুচরায় আলু-পেঁয়াজ বিক্রি হচ্ছে একেক বাজারে একেক দামে।

তবে, সরকার নির্ধারিত দাম কার্যকর না হলেও নিয়মিত বাজার অভিযান চালিয়ে যাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাজারে স্থিতিশীলতা আনতে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি খুচরা বাজারে প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর দাম প্রতি কেজি ৩৫-৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে দিয়েছে।

 

একাত্তর/আরএ
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
চলতি মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে কেজিতে গুনতে হবে ৮ টাকা। হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।
মৌসুমের শেষ পর্যায়ে আলুর সংকটকে পুঁজি করে সর্বোচ্চ মুনাফা আদায়ের খেলায় নেমেছে মুন্সিগঞ্জের হিমাগার কেন্দ্রিক ব্যসায়ীরা।
অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের মূল্যের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর