বাজারে আসছে ইনসুলিন ট্যাবলেট

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ এএম

ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয় নিয়মিত। এবার শেষ হতে যাচ্ছে সেই যন্ত্রণা। শিগগিরই বাজারে আসছে ইনসুলিন ট্যাবলেট। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার এক দল বিজ্ঞানী এমনটাই দাবি করেন।

তাদের দাবি, ইনসুলিন ট্যাবলেট ইতোমধ্যে বানানো শেষ। পরীক্ষাও করা হয়েছে। প্রথমে ট্যাবলেটটি ইঁদুরের দেহে প্রয়োগ করা হয়েছে। পরে দেখা গেছে, ওষুধের প্রায় ১০০ শতাংশ লিভারে পৌঁছতে সক্ষম। 

বিজ্ঞানী দল আরও দাবি করেন, এর আগেও একাধিকবার খাওয়ার ট্যাবলেটের মাধ্যমে ইনসুলিন দেওয়ার চেষ্টা করেছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, পাকস্থলী থেকে আর বিশেষ শোষিত হয় না ইনসুলিন। তাই কাজের কাজ কিছুই হয় না। বিজ্ঞানী অনুভব প্রতাপ সিংহের নেতৃত্বে হওয়া এই গবেষণায় দাবি করা হয়েছে, ইঁদুরের দেহে প্রয়োগ করার পর দেখা গেছে, ওষুধের প্রায় ১০০ শতাংশই লিভারে পৌঁছতে সক্ষম। 

image

ইনসুলিন ট্যাবলেট মানবদেহে প্রয়োগ সফল হলে টাইপ ১ ডায়াবেটিসে ভোগা রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে দাবি গবেষকদের। অন্যদিকে, টাইপ ২ ডায়াবেটিসের জন্য এখনও পর্যন্ত যে ট্যাবলেট তৈরি হয়েছে, সেগুলোর মূল সমস্যা ট্যাবলেটগুলোর থেকে ইনসুলিন পুরোপুরি বেরোতে দুই থেকে চার ঘণ্টা সময় লাগে। সেই তুলনায় ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হলে ৩০ থেকে ১২০ মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে ওষুধ। নতুন তৈরি ট্যাবলেটগুলোও ইঞ্জেকশনের মতো দ্রুত কাজ করে বলে দাবি বিজ্ঞানীদের। তবে এসব ওষুধ এখন মানবদেহে কতটা কাজ করে, তার দিকেই তাকিয়ে আছেন গবেষকরা।


একাত্তর/এআর

দেশে শিশুদের ডায়াবেটিস বাড়ছে। অসংখ্য শিশু কিশোর এই রোগে আক্রান্ত হচ্ছে। শিশু বয়সেই ইনসুলিন নিতে হচ্ছে এমন রোগীর সংখ্যাও নেহাত কম নয়।
ভয়ানক রোগগুলোর অন্যতম ‘ডায়াবেটিস’। রক্তে গ্লুকোজের বাড়তি মাত্রার পাশাপাশি হাঁটু ব্যথা ও শারীরিক দুর্বলতায় ‘EW Villa Medica’ দিচ্ছে রিজেনারেটিভ ট্রিটমেন্ট ও অর্গান স্পেসিফিক স্টেমসেল ট্রিটমেন্ট।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দুই হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৩ জন মারা গেলেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দুই হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৩ জন মারা গেলেন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর