৬০টি নতুন রোগের সন্ধান পেলেন ব্রিটিশ গবেষকরা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৭:০৪ পিএম

একটি গবেষণায় ৬০টি নতুন রোগের সন্ধান পাওয়ার পর এসব রোগে আক্রান্ত হাজার হাজার শিশুকে সনাক্ত করেছেন ব্রিটেনের একদল গবেষক। ওইসব শিশুর রোগ নির্ণয়ে তাদের এবং তাদের বাবামায়ের জেনেটিক কোড বা ডিএনএ বিশ্লেষণ করা হয়েছিল।

ডিসাইফারিং ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার স্টাডি নামের এই গবেষণাটি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ১০ বছরেরও বেশি সময় ধরে পরিচালিত হচ্ছে। এটি যৌথভাবে পরিচালনা করছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ডিএনএ বিশ্লেষণে বিশেষজ্ঞ স্যাঞ্জার ইনস্টিটিউট। 

পৃথিবীতে হাজার হাজার জেনেটিক ব্যাধি রয়েছে। এসব রোগ নির্ণয় করা গেলে তা আক্রান্তদের আরও ভাল যত্ন নিতে এবং অভিভাবকদের আরও সন্তান নিতে হবে কিনা সে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে বা যা ঘটছে তার ব্যাখ্যা দিতে পারে।

গবেষকরা টার্নপেনি-ফ্রাই সিন্ড্রোম আবিষ্কার করেছেন, যেটি মানুষের ডিএনএর মধ্যে একটি জেনেটিক নির্দেশের ত্রুটির কারণে ঘটে এবং শিখন জটিলতা সৃষ্টি করে। এটি শারীরিক বৃদ্ধিকেও প্রভাবিত করে, যার ফলে কপাল বড় হয় এবং চুল পড়ে যায়।

গবেষণায় সাড়ে ১৩ হাজার পরিবারের জেনেটিক কোড বিশ্লেষণ করা হয় যাদের রোগ নির্ণয় করা যাচ্ছিলো না। তাদের মধ্যে সাড়ে পাঁচ হাজার জনের রোগ নির্ণয় করা গেছে এ গবেষণার মাধ্যমে। 

নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, এই ব্যাধিগুলোর মধ্যে ৬০টি একেবারে নতুন। বেশিরভাগ ত্রুটি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হওয়ার পরিবর্তে গর্ভধারণের সময় স্বতঃস্ফূর্তভাবে ঘটেছিল।

এক্সেটার ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারোলিন রাইট বিবিসিকে বলেন, ‘আমরা নতুন জেনেটিক অবস্থার সন্ধান করতে সক্ষম হয়েছি, যার অর্থ এই যে শুধুমাত্র গবেষণায় অংশ নেয়া লোকেরাই উপকৃত হবেন না, এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বিশাল সুবিধা রয়েছে’৷

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে সিরিয়ায় ত্রাণের আড়ালে অস্ত্র পরিবহনের অভিযোগ

তিনি বলেন, জেনেটিক রোগ নির্ণয় করা পরিবারগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের অন্যান্য পরিবারের সাথে কথা বলার সুযোগ দেয় যারা একই অবস্থার দ্বারা প্রভাবিত হতে পারে। আশা করি এর ফলে আরও বেশি বিশেষ ব্যবস্থাপনা এবং শেষ পর্যন্ত চিকিত্সা পেতে সাহায্য করবে। 

গবেষণায় অংশ নেয়া প্রায় এক-চতুর্থাংশ শিশুর সুস্পষ্ট রোগ নির্ণয় হওয়ার পরে তাদের চিকিত্সাব্যবস্থা পরিবর্তন করা হয়েছিল।


একাত্তর/এসজে

সাপের কামড়ে দেশে কতজন মারা গেছে, তা জানে না স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের সংখ্যা কতো তাও জানে না তারা। নেই প্রচলিত অ্যান্টিভেনমের কার্যকারিতা নিয়ে কোনো গবেষণাও।
রাজধানীর শান্তিনগরের বাসিন্দা করিম (ছদ্মনাম) সাহেব তার ষাটোর্ব্ধ বাবাকে নিয়ে যান চিকিৎসকের কাছে। তলপেটের পীড়ায় ভুগছিলেন তিনি। বিভিন্ন পরীক্ষার পর জানায় প্র্রস্টেট গ্ল্যান্ডের প্রদাহের কারণেই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর