সাপের কামড়ে মৃত্যুর হিসেব নেই স্বাস্থ্য অধিদপ্তরে

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৩:৪৫ পিএম

সাপের কামড়ে দেশে কতজন মারা গেছে, তা জানে না স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের সংখ্যা কতো তাও জানে না তারা। নেই প্রচলিত অ্যান্টিভেনমের কার্যকারিতা নিয়ে কোনো গবেষণাও।

রাসেলস ভাইপারের আনাগোনায় নড়েচড়ে বসা অধিদপ্তর বলছে, এখন তাদের কাছে প্রায় ২০ হাজার ভায়াল অ্যান্টিভেনম আছে। এই মজুদ যথেষ্ট না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আরও ১০ হাজার ভায়াল অ্যান্টিভেনম চাওয়া হয়েছে। নিরীক্ষা চলছে নতুন অ্যান্টিভেনম নিয়ে।

গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিষধর রাসেলস ভাইপারের উপস্থিতি ও আতঙ্ক। অথচ স্বাস্থ্য অধিদপ্তর জানে না বাংলাদেশে বছরে কত মানুষ সাপের দংশনে আক্রান্ত হয়। রাসেলস ভাইপারের আনাগোনা বাড়ায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্যের কর্তারা। শুরু করেছেন সাপের দংশন নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ।

সাপের প্রধান চিকিৎসা অ্যান্টিভেনম। সাধারণত সাপে কাটা রোগীকে ২ থেকে ৩ ডোজ এন্ডিভেনম প্রয়োগ করলে তারা বেঁচে যান কিন্তু সম্প্রতি ৮ ডোজ অ্যান্টিভেনম দেয়ার পরেও মৃত্যু ঘটেছে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানেই না কোন সাপে কেটেছে।

এবছর অধিদপ্তর প্রায় ২০ হাজার ভায়াল মজুদের লক্ষ্যমাত্রা স্থির করেছে। এরইমধ্যে ১৬ হাজার ভায়াল অ্যান্টিভেনম দেশের বিভিন্নপ্রান্তে সরবরাহ করা হয়েছে। বাকি ৪ হাজার ভায়াল হাতে এলেই সরবরাহ করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ) ডা. রোবেদ আমীন বলেন, আমরা যেসব অ্যান্টিভেনম ব্যবহার করছি সেটা ভারতের সাপের জন্য সবচেয়ে ভালো কাজ করবে। আমাদের দেশের সাপের কামড়ে এগুলো কাজ করবে কিনা তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ডা. রোবেদ আমীন আরও জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে থাকা ভেনম রিসার্চ সেন্টারে এ নিয়ে কাজ চলছে।

প্রচলিত অ্যান্টিভেনমের বাইরে কেবল রাসেলস ভাইপার সাপের কামড়ে মৃত্যু প্রতিরোধে থাইল্যান্ডের প্রস্তুতকৃত একটি ভেনমের কার্যকারিতা খতিয়ে দেখতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। এই নিরীক্ষা সফল হলে মৃত্যুর হার কমবে।

হঠাৎ করে বিষধর সাপের কামড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও প্রায় ১০ হাজার অ্যান্টিভেনম চাওয়া হয়েছে।

একাত্তর/আরএ
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৯৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর