দেশে আরও ৮৬ জন করোনায় আক্রান্ত

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৯:৫৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ৭২ জন ঢাকা মহানগর, পাঁচজন কক্সবাজার, দুইজন রাঙ্গামাটি, দুইজন খাগড়াছড়ি, দুইজন পাবনা, দুইজন সিরাজগঞ্জ এবং একজন দিনাজপুর জেলার বাসিন্দা রয়েছেন।

নতুন এ আক্রান্তদের নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৯৪০ জনে।

তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনে অপরিবর্তিত রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে এক হাজার ২৩৬টি নমুনা সংগ্রহ ও সমসংখ্যক নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৫৯৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ।

আরও পড়ুন: দুটি ধরন ঝুঁকি বাড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তদের

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


একাত্তর/জো

দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ ধারণ করেছে। চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ছড়িয়েছে এবং প্রাণহানি ঘটেছে ৩৩৫ জনের। সবচেয়ে উদ্বেগের...
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও চারজন হামে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে
২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর