ঢাকা দক্ষিণের ১৮ স্থাপনাকে তিন লাখ টাকা জরিমানা

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৭:৫৭ পিএম

এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ১৮ স্থাপনাকে ২ লক্ষ ৯৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার করপোরেশনের সেগুনবাগিচা, মতিঝিল, পল্টন, চকবাজার, সূত্রাপুর, জুরাইন, দক্ষিণগাঁও, ডেমরা ও শরীফাপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করে ৯টি ভ্রাম্যমাণ আদালত। খবর বিজ্ঞপ্তির।

এসময় মসজিদ, সামাজিক অনুষ্ঠান কেন্দ্রসহ ২০টি স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।  

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহনেওয়াজ ৮ নম্বর ওয়ার্ডের মতিঝিল এলাকায় ১৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোন স্থাপনায় মশার লার্ভা পায়নি।

এছাড়াও দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ১৩ নম্বর পল্টন এলাকায় ২৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান চকবাজারের খাজে দেওয়ান এলাকার ১ম লেন ও ২য় লেনে অভিযান পরিচালনা করেন এবং ৩৮টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় ১ম লেনে ‘স্টুডিও প্রোপার্টি’ কর্তৃক একটি নির্মাণাধীন ভবনে প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা প্রকল্পটির সুপারভাইজার ফাতেমা ও প্রকল্প সংশ্লিষ্ট নুর ইসলামের বিরুদ্ধে ২টি মামলায় যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

তাছাড়া আদালত ২য় লেনে আরেকটি ব্যক্তি মালিকানাধীন নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা যাওয়ায় ভবনটির প্রতিনিধি মিরাজুর রহমানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৪৩ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর এলাকায় ২৫টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পায়। আদালত এ সময় ভবন ২টির মালিককে সতর্ক করে দেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৫৪ নম্বর ওয়ার্ডের পূর্ব জুরাইন এলাকায় ২৪টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭৩ নম্বর ওয়ার্ডের নন্দিপাড়ার দক্ষিণগাঁও এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৫টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ৬৯ নম্বর ওয়ার্ডের ডেমরা এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬৩ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ীর শরীফাপাড়া এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৫টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ছয় মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪২৪

আজকের অভিযানে সর্বমোট ২৮০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৮টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৮ মামলায় সর্বমোট ২ লক্ষ ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


একাত্তর/আরএ

দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটাই হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৪৮৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
মাত্র ১৩ বছর বয়সেই সুইমিং পুলে রাজত্ব কায়েম করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের সাঁতার জাদুকর ইউ জিদি! লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক দুই বছর আগে টোকিও এশিয়ান গেমসে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল...
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
হামের উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর