শেখ হাসিনার রায় কার্যকর ছাড়া কোনো বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ইস্যু করার কোনো আইনি সুযোগ নেই এবং তার সাজা কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

পাসপোর্ট ইস্যুর আইনি সীমাবদ্ধতা ও নিয়ম সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, পাসপোর্ট অর্ডার অনুযায়ী, কোনো ব্যক্তি দণ্ডিত হলে—যেদিন থেকে তিনি পাসপোর্ট চাইছেন তার পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে দণ্ডাদেশ থাকলে পাসপোর্ট ইস্যু করার নিয়ম নেই। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় সঙ্গত কারণেই সরকার তার আগের পাসপোর্ট বাতিল করেছে। বর্তমানে তিনি যেহেতু দণ্ডিত আসামি, তাই পাসপোর্ট কর্তৃপক্ষের তাকে নতুন পাসপোর্ট ইস্যু করার কোনো এখতিয়ার বা আইনি সুযোগ নেই।

তিনি আরও উল্লেখ করেন, সংবিধানে চলাফেরার স্বাধীনতার যে কথা (আর্টিকেল ৩৬) বলা আছে, তা কোনো দণ্ডিত ও পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

লন্ডনভিত্তিক ল ফার্মের মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের প্রক্রিয়ার সমালোচনা করে চিফ প্রসিকিউটর বলেন, তিনি নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি; একটি লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইমেইল পাঠিয়েছেন। অথচ এর সঙ্গে কোনো বৈধ এগ্রিমেন্ট ফাইল করা হয়নি। যার পাসপোর্ট প্রয়োজন, তাকেই নিজে আবেদন করতে হবে। তথাকথিত এই ল চেম্বার কিসের ভিত্তিতে এই আবেদন করে?

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও প্রচারকে ‘রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা’ অভিহিত করে তিনি বলেন, আমাদের কাছে সন্দেহ হচ্ছে, শেখ হাসিনার বাংলাদেশে আসার কোনো সদিচ্ছা কখনো ছিলো না, এখনো নেই। ইচ্ছা থাকলে তিনি মামলা চলাকালীন বিচার ফেস করতে আসতেন বা নির্ধারিত সময়ে আপিল করতেন। এখন তারা হাজার হাজার গাড়ি ও চার্টার্ড বিমান নিয়ে দেশে ফেরার কথা বলছেন। এসব বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আওয়ামী লীগের অবুঝ কর্মীরা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তাকে ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে যে তিনি বাংলাদেশ-ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরতে চান। কিন্তু এখন পর্যন্ত তিনি ভারত সরকারকে তেমন কিছুই বলেননি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিশেষ আইনের আপিল ও রায়ের বিষয়ে ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের যে বেঞ্চ শেখ হাসিনার রায় দিয়েছেন, তারা হাইকোর্টের বিচারক বা বিচারকের সমমর্যাদাসম্পন্ন। ফলে তাদের দেওয়া রায়ের আপিল হাইকোর্টে হয় না, সরাসরি আপিল বিভাগে করতে হয়। আইনটি বিশেষ আইন হওয়ায় নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করার কারণে সেই সুযোগও এখন শেষ। ফলে ভবিষ্যতে তার আপিল করার আর কোনো আইনি সুযোগ নেই এবং তার ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা রায় কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প অবশিষ্ট নেই।

একাত্তর/এসি
দণ্ডিত আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ...
ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে একটি বড় ধরনের ‘রাজনৈতিক ভুল’ বলে অভিহিত করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও...
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেননি বলে জানিয়েছে ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনকে কেন্দ্র করে চলা দেশব্যাপী আলোচনার কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি...
দণ্ডিত আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ...
নেত্রকোনায় হরতাল কর্মসূচির মধ্যে রেললাইনে আগুন দেওয়া, আন্তনগর ট্রেনের বগিতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া মোহনগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সহযোগী সংগঠনের...
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিনে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে সড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে...
মানিকগঞ্জে পার্কিং করা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর