ডেঙ্গুতে মারা গেলেন আরেক চিকিৎসক

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০২:৫০ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আলমিনা দেওয়ান মিশু নামের এক চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তার মৃত্যু হয় বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক শোক বার্তায় জানানো হয়েছে। 

বিসিএস ৩৯ ব্যাচের কর্মকর্তা আনলিমা দেওয়ান শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে পড়াশোনা করছিলেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের শোকবার্তায় ডা. মিশুর আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। 

এর আগে গত ২২ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আরিফুর রহমান। তিনিও ৩৯ বিসিএস কর্মকর্তা ছিলেন। 

চলবি বছর ভয়াবহ রূপ ধারণ করে সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এ বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। এর আগে এক বছরে এতো মৃত্যু আর হয়নি।


একাত্তর/আরবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ২৩ আগস্ট সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর