ওষুধের দাম ২২ কোটি টাকা, কেনার সামর্থ্য নেই ভুক্তভোগীদের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম

একটা বিরল রোগের ওষুধ আবিষ্কার করা হয়েছে। সেই ওষুধ বাজারজাতও হচ্ছে। কিন্তু তার দাম এতোই বেশি যে, তা কেনার সামর্থ্য আছে কেবল পৃথিবীর গুটিকয়েক মানুষের। বিরল সেই রোগের নাম স্পাইনাল মাসল এট্রোফি। 

এই রোগে আক্রান্তদের শরীরের পেশী কাজ করে না। তাই সুস্থ মস্তিস্কের একজন মানুষকে আমৃত্যু বিছানায় বা হুইল চেয়ারে জীবন পার করতে হয়। 

এই রোগের ওষুধ একটি ইনজেকশান, যার দাম ২২ কোটি টাকা। বছর খানেক আগে খবরটি ঝড় তুলেছিলো গণমাধ্যমে। বিশ্বজুড়ে বিপুল চাহিদার ওষুধটি কে পাবেন তা ঠিক হয় লটারির মাধ্যমে। 

বিনামূল্যে জিন থেরাপীর ইনজেকশনটি পেয়েছিলো স্পাইনাল মাসেল এট্রোফি- এসএমএ আক্রান্ত দুই বছরের শিশু রায়হান। আগে ঘাড়টুকুও সোজা করতে না পারা রায়হান। এখন সে বসতে পারে, হাত-পা নাড়াতে পারে। ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে চলছে শিশুটি। 

কিন্তু এই রোগে আক্রান্ত বাকি শিশুদের চিকিৎসার কোন সুযোগ মেলেনা। যেমন ফাইয়াদ আর ফাইজান। দুই ভাই এসএমএ টাইপ-২ তে আক্রান্ত। তাদের মস্তিস্ক সম্পূর্ণ সচল। কিন্তু হাত পা ও শরীরে পেশীগুলো কাজ করছে না। তাই হুইল চেয়ারেই কাটছে তাদের শৈশব। 

২২ কোটি টাকার ইনজেকশন ছাড়াও মুখে খাবার একটি ওষুধ ভালো করতে পারে এই রোগ। তবে সেটির দামও সাড়ে তিন লাখ টাকা প্রতি ফাইল। খেতে হয় সারাজীবন।

বেশ কিছু দেশে খাবার ওষুধটির দাম অবশ্য তিনভাগের একভাগে নামিয়ে আনা গেছে সরকারের প্রচেষ্টায়। 

বাবা মায়ের মধ্যে অসুস্থতার কোন লক্ষণ না থাকলেও যদি দুইজনই এই রোগের বাহক হন তবে সন্তানেরও আক্রান্ত হবার শঙ্কা থাকে। সরকার এগিয়ে এলে স্পাইনাল মাসেল এট্রোফি আক্রান্ত শিশুদের চিকিৎসা করানো সম্ভব হবে বলে মনে করছেন রোগাক্রান্ত শিশুদের অভিভাবকেরা। 

একাত্তর/এআর
বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের...
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। 
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে একের পর এক নতুন মডেল আনছে গুগল। ‘জেমিনাই ৪ কার্বন’ ও ‘জেমিনাই ৪ হাইড্রোজেন’ আনার কয়েক দিনের মাথায় বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে মাঝারি সারির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর