২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পিএম

২৪ ঘণ্টায় দেশে ১১ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৮ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।

রোববার ৯ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ৩ দশমিক ৩১ শতাংশ।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৯ হাজার ৭৩৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯৩ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৭ হাজার ২০৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ লাখ ১০ হাজার ৬৮১ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৮১১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৭০ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৮৯০ জন।

একাত্তর/আরএ
২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময়ে নতুন করে কারো মৃত্যুও হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ০০ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় (একদিনে) করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সাতজনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর