সব মেডিক্যালের বহির্বিভাগে কর্মবিরতি ঘোষণা ইন্টার্নদের

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০:২২ পিএম

চিকিৎসকদের চলমান আন্দোলনে দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরের কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে জরুরি বিভাগ চালু থাকবে বলে জানিয়েছে পাঁচ দফা বাস্তবায়নের জাতীয় স্টিয়ারিং কমিটি।

বুধবার (১২ মার্চ) রাজু ভাস্কর্যে রাত সাড়ে ৯টায় সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা। 

এছাড়াও সারাদেশে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলেও জানান তারা। 

আন্দোলনকারীরা বলেন, তাদের পাঁচটা দাবি-দাওয়ার একটি পূরণ হলেও বাকি চারটি আদায়ের লক্ষে সচিবালয়ে যান। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ ১৫ জন মিটিংয়ে বসেন। বাকি আন্দোলনকারীরা শিক্ষা ভবনে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। কিন্তু ইফতারের আগে তাদের ওপর আক্রমণ করে পুলিশ।

চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে-

  • এমবিবিএস বা বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ পদবি লিখতে পারবেন না (এই দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে) এবং আদালতে চলমান জনস্বাস্থ্যবিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে।
  • মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্সের কারিকুলাম সংস্কার এবং সব ম্যাটস (মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও মানহীন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করতে হবে।
  • রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না।
  • জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকের শূন্যপদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।
  • চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।
একাত্তর/এসি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর