‘ফ্রেশ অনন্যা’র নতুন ওভিসি শেয়ার করলেই স্যানিটারি ন্যাপকিন

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৬:২৭ পিএম

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ একটি বিশেষ অনলাইন ভিডিও কনটেন্ট (ওভিসি) নিয়ে এসেছে। 

মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে নির্মিত এই বিশেষ ওভিসিটি ২৮ মে থেকে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। 

বার্তাটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উৎসাহ যোগাতে এবং মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ওভিসিটির প্রতিটি শেয়ারের জন্য সুবিধাবঞ্চিত নারীদের জন্য একটি করে ফ্রেশ অনন্যা-এর প্যাক ডোনেট করার উদ্যোগ নিয়েছে এমজিআই। 

মঙ্গলবার (৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে দেশব্যাপী স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম, ভেন্ডিং মেশিন স্থাপন ইত্যাদি। তারই ধারাবাহিকতায় ফ্রেশ অনন্যা এবার মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে সচেতনতামূলক এই ওভিসি প্রচার এবং তা প্রতিটি শেয়ার-এর ভিত্তিতে একটি করে প্যাক ডোনেশনের উদ্যোগ নিয়েছে। 

ওভিসি সম্পর্কে বলা হয়, পিরিয়ড খুবই স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়া। কিন্তু আজও আমাদের সমাজে এ নিয়ে খোলাখুলি কথা বলার জায়গা তৈরি হয়নি। পুরো ব্যাপারটিই বেশ কিছু ‘কিন্তু’-এর প্রতিবন্ধকতায় আটকে যায়। তাই সচেতনতা সৃষ্টির প্রথম পদক্ষেপই হচ্ছে এই ‘কিন্তু’-এর প্রতিবন্ধকতা ভেঙে ফেলা। ওভিসি-টিতে এই বার্তাটিই তুলে ধরা হয়েছে।

এদিকে ডোনেশন ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮ এর তথ্য বলছে, বাংলাদেশে মাত্র ২৯ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। অর্থাৎ প্রায় ৭১ শতাংশ নারী এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না। পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করার ফলে সার্ভিক্যাল ইনফেকশন হতে পারে। এছাড়াও অস্বাস্থ্যকর কাপড় ব্যবহারের ফলে পরবর্তীতে বন্ধ্যাত্ব এমনকি ক্যান্সারের ঝুঁকিও থাকে। এর জন্য প্রয়োজন জনসচেতনতা।

ফ্রেশ অনন্যা বাংলাদেশের প্রথম ও একমাত্র স্যানিটারি ন্যাপকিন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে রয়েছে ডাবল লেয়ারড অ্যাডভান্সড অ্যাবজর্পশন টেকনোলজি। সুবিধা ও উপযোগিতার কথা বিবেচনায় রেখে, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এ ব্যবহার করা হয়েছে এয়ারলেইড পেপার এবং এডিএল লেয়ার। যা নিশ্চিত করে আরও দ্রুত শোষণ এবং সুরক্ষা। তাই পিরিয়ডের দিনগুলো কাটে আরও বেশি স্বস্তিতে।

একাত্তর/এসি
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর