ডেঙ্গুর বড় সংক্রমণের শঙ্কা

আপডেট : ১২ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম

দ্রুত বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ঈদের ছুটি শেষে মানুষ ফিরলে ১৮ থেকে ৩০ জুনের মধ্যে রাজধানীতে সংক্রমণ আরো বাড়বে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকের।

প্রস্তুতি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কয়েকটি হাসপাতাল ডেঙ্গুর জন্য ডেডিকেটেড আছে, দক্ষিণ সিটিতে তিনটি হাসপাতালে সেবা মিলবে শুধু দিনের বেলা। সংকট আছে লোকবলেরও। সংকটের কথা স্বীকার করেছে দক্ষিণ সিটি সংশ্লিষ্টরা। ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় সবার মধ্যে সমন্বয়হীনতা কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

প্রতিবেদকের সঙ্গে কথা হয় রাজধানীর বসাবোর বাসিন্দা জাকিরের। ঈদের দিন থেকে জ্বর না কমায় রক্ত পরীক্ষা করে ৯ জুন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

কেবল রাজধানীরই নয় ঢাকার বাইরের ডেঙ্গু রোগীও এই হাসপাতালে ভর্তি। মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ২১ জন রোগী ভর্তি আছেন। যাদের অধিকাংশই ভর্তি হয়েছেন ঈদের ছুটিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এ বছরে গত ১০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে শনাক্ত হয়েছে ৫ হাজারের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জুনের ১ তারিখ যেখানে ১৪৭ রোগী শনাক্ত হয়, সেখানে ১০ জুন শনাক্ত হয় প্রায় দ্বিগুণ, ২৮৮ জন। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে গাণিতিক হারে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, আমরা ডেঙ্গু মোকাবিলায় বেশ কিছু উদ্যোগ নিয়েছি। প্রস্তুতির কমতি নেই।

উত্তর সিটির কোভিড হাসপাতালে প্রস্তুতির কথা দাবি করলেও দক্ষিণে লোকবল সংকটকে সামনে আনছেন স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ফারিয়া ফয়েজ। তিনি জানান, মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু সদন ও নাজিরা বাজার মাতৃসদনে দক্ষিণের রোগীদের দিনের বেলা সেবা দেবার প্রস্তুতি নেয়া হয়েছে।

ডেঙ্গু রোগীদের জন্য এমন উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ জানান, এ পরিস্থিতিতে আরো অনেক বেশি উদ্যোগ নেয়া উচিত ছিলো।

সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তরকে কেবল ঢাকা নয় সারাদেশের কথা মাথায় রেখে পরিকল্পনা ও বাস্তবায়নের পরামর্শ ডা. বেনজির আহমেদের।

একাত্তর/আরএ
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১০ জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী।
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর