করোনায় এখন পর্যন্ত ১৮৬ চিকিৎসকের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৬:০৪ পিএম

দেশে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ১৮৬ জন চিকিৎসক মারা গেছেন। আর করোনাতে এখন পর্যন্ত দেশের নয় হাজার ৩৯৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো  হয়, দেশে করোনাতে আক্রান্ত হয়ে গত বছরের ১৫ এপ্রিল মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। তিনিই দেশে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম চিকিৎসক। এরপর থেকে একে একে করোনা এবং করোনার লক্ষণ উপসর্গে আক্রান্ত হয়ে দেশের আরও ১৮৫ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।

বিএমএ জানায়, নিহতদের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ২৫ জন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন ৮২ জন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সাতজন, বেসরকারি বা জেনারেল প্রাকটিস করতেন ৭১ জন আর আর্মি মেডিক্যাল কোরে কর্মরত ছিলেন একজন চিকিৎসক।

বিএমএ জানায়, দেশে এখন পর্যন্ত মোট নয় হাজার ৩৯৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন করোনাতে।

তাদের মধ্যে চিকিৎসক রয়েছেন তিন হাজার ১০৮ জন, নার্স দুই হাজার ২৭১ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন চার হাজার ১৫ জন।


একাত্তর/এআর


দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
দেশে হামের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর