‌‘মহামারী’ আকারে হাম, দ্রুত গণটিকার আহবান আইইডিসিআরের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

দেশে হামের পরিস্থিতি এখন মহামারী আকার ধারণ করেছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন। এই সঙ্কট মোকাবিলায় অবিলম্বে দেশজুড়ে গণটিকাদান কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ’ (ডিপিপিএইচ) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হামের বর্তমান পরিস্থিতি একটি গুরুতর জনস্বাস্থ্য সঙ্কট। এটি দেশের স্বাস্থ্যব্যবস্থার বিদ্যমান দুর্বলতা এবং নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড়ো ধরনের ঘাটতিকে স্পষ্ট করে তুলেছে। 

দেশের এই স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে ১০০ শয্যা এবং জেলা পর্যায়ে ২৫০ শয্যার ব্যবস্থা দ্রুত নিশ্চিতের আহবান, দেশের ছয়টি বিভাগে শিশু হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার উদ্যোগ, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

স্বাস্থ্য খাতের এই ভঙ্গুর দশা কাটাতে এবং হামের মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সরকারি ও নীতিনির্ধারণী পর্যায়ের পদক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এদিকে গত শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে ১৭৪টি শিশু। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিয়ে হাসাপাতালে ভর্তি শিশুর সংখ্যা ১৩ হাজার ৮৯৮। হাম শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ২২ হাজার।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৩২ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে...
হামের টিকাদান কর্মসূচির প্রথম ধাপে বাদ পড়া ৩৫ লাখ শিশুকে পরবর্তী ক্যাচ-আপ ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর